রবিবার, ৩০ জানুয়ারি, ২০১১

ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি ?


প্রশ্নঃ       জায়গা সংকুলান না হ’লে একই ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে কি ?

উত্তরঃ      একই ঈদগাহে একাধিক জামা‘আত করা যাবে না । জায়গা সংকুলান না হ’লে ঈদের মাঠ বড় করে অথবা অন্য কোন খোলা ময়দানে একই স্থানে ঐক্যবদ্ধভাবে সালাত আদায় করবে । রাসূল (সাঃ) ও সাহাবায়ে কেরাম একই মাঠে একাধিকবার ঈদের জামা‘আত করেছেন , মর্মে কোন প্রমাণ পাওয়া যায় না । এক মাঠে একাধিক জামা‘আত হ’লে নিম্নোক্ত সমস্যাগুলো দেখা দিবেঃ
(১)  যারা পরে পড়বে তারা সঠিক সময়ে পড়তে পারবে না । অথচ নবী করীম (সাঃ) সূর্য উঠার পর পরই সালাত আদায় করতেন (ইবনে মাজাহ হা/১৩১৭ ; আবু দাউদ হা/১০৪০) ।
(২)  জামা‘আত চলাকালীন পরের জামা‘আতের আশায় দাঁড়িয়ে থাকবে যা সুন্নাতের বরখেলাফ ।
(৩)  বড় জামা‘আতের নেকী হতে বঞ্চিত হবে ।
(৪)  আগে ও পরে পড়া নিয়ে দ্বন্দ্ব হবে ।
(৫)  সুন্নাত অনুযায়ী দীর্ঘ খুৎবা দেওয়ার সুযোগ হবে না ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন