হজ্জ এবং ওমরা সম্পর্কিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হজ্জ এবং ওমরা সম্পর্কিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৮ মার্চ, ২০১২

অছিয়ত করা ছাড়াই বদলী হজ্জ করা যাবে কি

প্রশ্ন  : জনৈক ব্যক্তির হজ্জ করার প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও সে হঠাৎ মারা গেছে। কিন্তু কাউকে অছিয়ত করে যায়নি। এক্ষেত্রে তার পক্ষ থেকে বদলী হজ্জ করা যাবে কি? সে তার ছওয়াব পাবে কি?
 
উত্তর : উক্ত ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ্জ করা যাবে এবং মাইয়েত তার নেকীও পাবেন (মুসলিম হা/২৭৫৩; মিশকাত হা/১৯৫৫)। তবে বদলী হজ্জ সম্পাদনকারীকে আগে নিজের হজ্জ করতে হবে (আবুদাঊদ, মিশকাত হা/২৫২৯)

সোমবার, ১২ মার্চ, ২০১২

হজ্জের সময় হাজীগণ শয়তানের উদ্দেশ্যে যে কংকর নিক্ষেপ করেন,

প্রশ্ন  : জনৈক  ইমাম খুৎবায় বলেছেন যে, হজ্জের সময় হাজীগণ শয়তানের উদ্দেশ্যে যে কংকর নিক্ষেপ করেন, তা জমা হয়ে পাহাড়ের রূপ ধারণ করে। আল্লাহ তা‘আলা পরবর্তী হজ্জের আগে ফেরেশতা দ্বারা সেই কংকর অপসারণ করেন। তিনি তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তি দেন যে কুরআন শরীফে এর উল্লেখ আছে। এর সত্যতা জানতে চাই।

উত্তর : উক্ত কথাগুলো বানোয়াট। বরং সরকারের নির্দেশে পাথরগুলো সরিয়ে নেওয়া হয়।

সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১২

হজ্জ করতে গিয়ে অনেকে সেখানে মৃত্যুবরণ

প্রশ্ন : হজ্জ করতে গিয়ে অনেকে সেখানে মৃত্যুবরণ করার নিয়ত করে। এতে কোন কল্যাণ আছে কি?

উত্তর : হজ্জের নিয়তের সাথে সেখানে মৃত্যুবরণ করারও নিয়ত করা যায়। এতে কল্যাণ আছে। নবী করীম (ছাঃ) বলেন, যারা মদীনায় মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি সুফারিশ করব (আহমাদ, তিরমিযী, মিশকাত হা/২৭৫০)। ওমর (রাঃ) নিম্নরূপ দো
আ করতেন, اللَّهُمَّ ارْزُقْنِىْ شَهَادَةً فِى سَبِيْلِكَ وَاجْعَلْ مَوْتِىْ فِىْ بَلَدِ رَسُوْلِكَ হে আল্লাহ! আপনি আমাকে আপনার পথে শাহাদতবরণ করার রিযিক দান করুন এবং আপনার রাসূলের শহরে মৃত্যুদান কারুন (বুখারী হা/১৮৯০)। বস্তুতঃ রাসূল (ছাঃ)-এর মসজিদে ছালাতের ইমামতি করা অবস্থায় তিনি মুছল্লীবেশী ঘাতকের অস্ত্রাঘাতে শহীদ হন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেঊন

বুধবার, ২৫ জানুয়ারি, ২০১২

চাকুরী থেকে অবসর গ্রহণের পর ৫ লাখ টাকা


প্রশ্ন  : চাকুরী থেকে অবসর গ্রহণের পর ৫ লাখ টাকা পেনশন পেয়ে ব্যাংকে রাখলাম। অতঃপর তা বৃদ্ধির পর সেই টাকা দিয়ে হজ্জ করা যাবে কি? এছাড়া শুধু পেনশনের টাকা দিয়ে হজ্জ করা যাবে কি-না জানিয়ে বাধিত করবেন।

উত্তর : চাকুরী থেকে অবসরকালীন প্রাপ্ত টাকা ব্যাংকে জমা রেখে, তা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর সেই টাকা দিয়ে হজ্জ বা অন্যান্য ইবাদত বৈধ হবে না। কারণ তা সূদের অন্তর্ভুক্ত। ইবনু হাজার আসক্বালানী (রহঃ) বলেন, পণ্য বা অর্থের বিনিময়ে প্রদেয় অতিরিক্ত পণ্য বা অর্থই হল রিবা বা সূদ
(সূদ, পৃঃ৬)। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন (বাক্বারাহ ২৭৫)। তবে শুধু পেনশনের টাকা হলে তা দিয়ে হজ্জ করা যাবে। কেননা তা চাকুরীকালীন প্রাপ্য বেতনেরই কর্তিত অংশ। 

সোমবার, ৯ জানুয়ারি, ২০১২

হজ্জ-এর ব্যাপারে আহলেহাদীছ ও হানাফীদের মধ্যে পার্থক্য


প্রশ্ন  : অনেকে বলছেন, হজ্জ-এর ব্যাপারে আহলেহাদীছ ও হানাফীদের মধ্যে কোন পার্থক্য নেই। কথাটা কতটুকু সত্য?

উত্তর : অনেক পার্থক্য রয়েছে। বিশেষ কয়েকটি প্রদত্ত হ
ল : (১) আরাফা ময়দানে অবস্থানকালে তারা যোহর ও আছর জমা করেন না। বরং পৃথকভাবে প্রথম ওয়াক্তে পড়েন। যা ছহীহ হাদীছের বিরোধী (২) তারা তারতীব ওয়াজিব বলেন। অর্থাৎ তাদের মতে ১০ তারিখে মিনায় ফিরে কংকর মেরে কুরবানী করবে। অতঃপর মাথার চুল ন্যাড়া করবে অথবা ছোট করবে। অতঃপর মক্কায় গিয়ে ত্বাওয়াফে যিয়ারত করবে। এতে আগপিছ হলে তাকে কাফ্ফারা স্বরূপ একটি কুরবানী দিতে হবে। (৩) তারা হজ্জে ক্বেরানকে হজ্জে তামাত্তুর চাইতে উত্তম বলেন (৪) তারা তানঈম থেকে বারবার বিভিন্ন নামে ওমরা করেন, যা ছহীহ হাদীছের বিরোধী (৫) তারা ঢাকা থেকে ইহরাম বাঁধেন, যা ছহীহ হাদীছের বিরোধী। (৬) তারা অনেকে ১০ তারিখে মক্কায় গিয়ে আর মিনায় ফেরেন না। মক্কাতেই রাত্রি যাপন করেন। যা সম্পূর্ণভাবে নাজায়েয (৭) তারা হজ্জের তাওয়াফ-সাঈ, ওকূফে আরাফাহ, মুযদালিফা, মিনা, কংকর মারা, যমযমের পানি পান করা প্রভৃতির জন্য পৃথক পৃথক নিয়ত পাঠ করেন, যার কোন ভিত্তি নেই। এছাড়া বিভিন্ন ছালাতের বিভিন্ন নিয়ত পাঠের বিদআত তো আছেই (৮) মদীনায় গিয়ে রাসূলের কবরমুখী দাঁড়িয়ে দূর থেকে কান্নাকাটি ও প্রার্থনা করেন, যা স্পষ্টতঃ শিরক (৯) মদীনায় গিয়ে ৪০ ওয়াক্ত ছালাত আদায় করাকে আবশ্যিক মনে করেন (১০) মদীনা থেকে মক্কায় যাওয়ার সময় যুল-হুলায়ফাতে গিয়ে ছালাত জমা ও কছর করাকে তারা নাজায়েয বলেন। (১১) মদীনায় গিয়ে সাতটি মসজিদে ছালাত আদায় করাকে বড়ই পুণ্যের কাজ মনে করেন। এ ধরনের আরও অনেক বিষয় রয়েছে, যা ছহীহ হাদীছের বিপরীত এবং যার কারণে হজ্জ কবুল না হওয়ার আশংকা থাকে।

বুধবার, ২১ ডিসেম্বর, ২০১১

সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোন ব্যক্তি হজ্জ না করে মারা যায়,

প্রশ্ন  : সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোন ব্যক্তি হজ্জ না করে মারা যায়, তাহলে তার ওয়ারিছগণ তার পক্ষ থেকে হজ্জ করতে পারবে কি?
 
উত্তর : করতে পারে (ছহীহ নাসাঈ হা/২৬৩৯; সিলসিলা ছহীহাহ হা/৩০৪৭)। তবে বদলী হজ্জকারীকে তার নিজের হজ্জ আগে করতে হবে (আবুদাঊদ হা/১৮১১)