ভুল-ভ্রান্তি-গুজব-সামাজিক-প্রচলন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ভুল-ভ্রান্তি-গুজব-সামাজিক-প্রচলন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২

যে দিনে যে জন্ম গ্রহণ করবে সেদিনেই

প্রশ্ন  : যে দিনে যে জন্ম গ্রহণ করবে সেদিনেই সে মৃত্যুবরণ করবে, এ কথা কতটুকু সত্য?
 
উত্তর : উক্ত কথা ভিত্তিহীন। তবে কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এমনটি ঘটতেও পারে। যেমন রাসূল (ছাঃ)-এর জন্ম এবং মৃত্যু একই দিন সোমবারে হয়েছে (মুসলিম হা/২৮০৪; বুখারী হা/৪১৮৪)
  

শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১২

নেক সন্তান জন্মের সময় পরিবারে সচ্ছলতা আসে,

প্রশ্ন  : প্রচলিত আছে যে, নেক সন্তান জন্মের সময় পরিবারে সচ্ছলতা আসে, শান্তির পরিবেশ বিরাজ করে, সমাজও শান্তিময় হয়। উক্ত কথাগুলো কি সঠিক?
 
উত্তর : উক্ত কথার কোন ভিত্তি নেই।

শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২

সুন্নাতে খাৎনার অনুষ্ঠান করা কি শরী‘আত সম্মত?


প্রশ্ন  : সুন্নাতে খাৎনার অনুষ্ঠান করা কি শরীআত সম্মত? অনেক আলেম ও ইসলামী ব্যক্তিত্বও এই অনুষ্ঠানের আয়োজন করছেন।

উত্তর: খাৎনা করা ইসলামের স্বভাবগত সুন্নাত এবং অন্যতম নিদর্শন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৪৪২০)। ইবরাহীম (আঃ) আল্লাহর হুকুমে আশি বছর বয়সে নিজের খাৎনা করেছিলেন (বুখারী হা/৩৩৫৬)। কিন্তু খাৎনার অনুষ্ঠান করা যাবে না। রাসূল (ছাঃ)-এর স্বর্ণ যুগে এর কোন প্রচলন ছিল না। হাসান বছরী (রহঃ) বলেন, ওছমান ইবনুল আ
ছ (রাঃ)-কে এক খাৎনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে তিনি বললেন, আমরা রাসূল (ছাঃ)-এর যুগে কোন খাৎনার অনুষ্ঠানে যেতাম না, এমনকি ডাকাও হত না (আহমাদ হা/১৭৯০৮; সনদ হাসান, সিলসিলা ছহীহাহ হা/৭২২-এর আলোচনা দ্রঃ, ২/২২১ পৃঃ)

শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১২

জাতীয় নেতাদের কবরে যেয়ে আড়ম্বরের সাথে


প্রশ্ন  : বর্তমানে জাতীয় নেতাদের কবরে যেয়ে  আড়ম্বরের সাথে রাজনীতিবিদ, সমাজকর্মী বা পরিবারের সদস্যদের হাত তুলে ফাতেহা পাঠের যে প্রচলন দেখা যায়, কুরআন ও হাদীছে এর কোন দলীল আছে কি?

উত্তর : রাসূল (ছাঃ) বা ছাহাবায়ে কেরাম থেকে এভাবে ফাতেহা পাঠের কোন দলীল নেই (আলবানী, তালখীছু আহকামিল জানায়েয ৮২ পৃঃ)। সুতরাং এটি নিঃসন্দেহে বিদআত। যা থেকে বেঁচে থাকা আবশ্যক। রাসূল (ছাঃ) বলেন, যে ব্যক্তি এমন কোন আমল করল যার ব্যাপারে আমার কোন নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত (মুত্তাফাক আলাইহ, মিশকাত হা/১৪০)। ইসলামী শরীঅতে কবর যিয়ারতের উদ্দেশ্য হল মৃত্যু ও আখেরাতকে স্মরণ করা এবং মৃতের জন্য আল্লাহর নিকট মাগফেরাত কামনা করা। তাই যিয়ারতের সময় মৃতের জন্য কেবল এই দোআ করাই যথেষ্ট, যা রাসূল (ছাঃ) শিখিয়ে দিয়েছেন,السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُسْلِمِيْنَ وَيَرْحَمُ اللهُ الْمُسْتَقْدِمِيْنَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللهُ بِكُمْ لَلاَحِقُون َنسأل الله لنا ولكم العافية  মুমিন ও মুসলিম কবরবাসীদের উপর শান্তি বর্ষিত হৌক। আমাদের অগ্রবর্তী ও পরবর্তীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ চাহে তো আমরা অবশ্যই আপনাদের সাথে মিলিত হতে যাচ্ছি। আমাদের ও আপনাদের জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করছি (মুসলিম, মিশকাত হা/১৭৬৪-৬৭)
উল্লেখ্য যে, এই দোআর সময় একাকী দুহাত উঠানো যাবে, দলবদ্ধভাবে নয়। বাক্বী গোরস্থানে দীর্ঘক্ষণ একাকী দোআ করার সময় রাসূলুল্লাহ (ছাঃ) তিন বার হাত উঠিয়েছিলেন (মুসলিম হা/২২৫৫(৯৭৪), জানায়েয অধ্যায়)। দ্বিতীয়তঃ এইসব যেয়ারতের উদ্দেশ্য থাকে মূলতঃ দুনিয়া। যেখানে নেতা-নেত্রী বা জনগণ বা গদ্দীনশীন পীরকে খুশী করাই লক্ষ্য থাকে। যা শিরকের পর্যায়ভুক্ত। এ ধরনের লোক দেখানো যিয়ারত ও দোআ আল্লাহর নিকটে কবুল হবে না (কাহফ ১১০)

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

কোন মেয়ের পাঁচ কিংবা ছয়বার মাসিক হ’লে তাকে বিবাহ দেওয়া


প্রশ্ন  : কোন মেয়ের পাঁচ কিংবা ছয়বার মাসিক হলে তাকে বিবাহ দেওয়া ফরয হয়ে যায়। এই বক্তব্য কি সঠিক?

উত্তর : সমাজে যত কুসংস্কার চালু আছে, এটি তার অন্যতম। এগুলো থেকে বিরত থাকা কর্তব্য।