হাশর-বিচার-জান্নাত-জাহান্নাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাশর-বিচার-জান্নাত-জাহান্নাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৮ মার্চ, ২০১২

কোন নাবালেগ সন্তান মারা গেলে ক্বিয়ামতের দিন

প্রশ্ন  : হাদীছে এসেছে, কোন নাবালেগ সন্তান মারা গেলে ক্বিয়ামতের দিন সে তার পিতা-মাতাকে কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন হল, সেদিন তো সবাই নগ্ন অবস্থায় থাকবে, কাপড় ধরে টানবে কিভাবে?

উত্তর : ক্বিয়ামতের মাঠে সকল মানুষকে নগ্নাবস্থায় একত্রিত করা হবে (বুখারী হা/৬৫২৭)। তবে পরবর্তীতে অনেককে কাপড় পরানো হবে। আর যাদেরকে কাপড় পরানো হবে ইবরাহীম (আঃ) হবেন তাদের মধ্যে প্রথম ব্যক্তি (বুখারী হা/৪৫৫৪)। এতে প্রমাণিত হয় যে, অন্য কোন ব্যক্তিকেও কাপড় পরানো হবে। তা না হলে প্রথম হওয়া বুঝাবে না। প্রশ্নে উল্লেখিত হাদীছটিও সে কথা প্রমাণ করে। আর সে জন্য শিশু সন্তান পিতা-মাতার কাপড় ধরে টানার সুযোগ পাবে।

শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০১২

রামাযান মাসে জান্নাতের দরজা খোলা হয়


প্রশ্ন  : রামাযান মাসে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। তাহলে এ মাসে কেউ মারা গেলে সে কি জান্নাতে যাবে? সে যদি পাপী ব্যক্তি হয় তবুও কি জান্নাতে যাবে?

উত্তর : মাহে রামাযানের সম্মানার্থে জান্নাতের দরজা খোলা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। উক্ত হাদীছ সম্পর্কে ক্বাযী ইয়ায বলেন, এর অর্থ হল: যেসব আমলের মাধ্যমে জান্নাত অর্জিত হয় আল্লাহ রামাযান মাসে সেসব আমলের পথ আরো বেশী উন্মুক্ত করে দেন এবং যেসব আমলের দরুণ জাহান্নামে অবধারিত হয়, সেসব আমলের প্রবণতা হ্রাস করে দেন
। সুতরাং জাহান্নাম দরজা বন্ধের অর্থ এই নয় যে, রামাযান মাসে কোন পাপী ব্যক্তি মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে এ কথা হাদীছ দ্বারা প্রমাণিত নয় (মুসলিম হা/২৪৯২ নববী পৃঃ ১৮৭)

বুধবার, ১১ জানুয়ারি, ২০১২

জাহান্নাম ভর্তি হবে না


প্রশ্নঃ  : জাহান্নাম ভর্তি হবে না বলে আল্লাহ তার মধ্যে পা ঢুকিয়ে দিবেন। কিন্তু জান্নাত পূর্ণ হবে, না ফাঁকা থাকবে?

উত্তর : জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করানোর পর জান্নাত ফাঁকা থাকবে। তখন আল্লাহ তা
আলা এক ধরনের সৃষ্টি দিয়ে জান্নাত পূর্ণ করবেন (মুসলিম হা/২৮৪৮ জান্নাত অধ্যায় ১৩ অনুচ্ছেদ)

রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১১

মিথ্যা মামলায় কেউ কারাগারে গিয়ে মারা গেলে শহীদের মর্যাদা


প্রশ্ন  : মিথ্যা মামলায় কেউ কারাগারে গিয়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে কি? তিনি কি ৭০ জনকে জান্নাতে নিয়ে যেতে পারবেন?

উত্তর : উক্ত ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন না। তবে অবশ্যই তিনি উত্তম প্রতিদান পাবেন। কিন্তু তিনি যদি আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে কারারুদ্ধ হন এবং নির্যাতন করে বা অন্যায় বিচারে তাকে হত্যা করা হয়, তবে তিনি প্রকৃত শহীদের মর্যাদা পাবেন।
উল্লেখ্য যে, শহীদ ফী সাবীলিল্লাহ ছাড়া আরো ৭ শ্রেণীর মানুষ শাহাদত লাভ করবেন বলে যে হাদীছ বর্ণিত হয়েছে সেখানে কারারুদ্ধ ব্যক্তির কথা নেই। তাছাড়া আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে গিয়ে জিহাদের ময়দানে যিনি শহীদ হন তিনিই কেবল তার পরিবারের ৭০ জন (ঈমানদার) ব্যক্তিকে জান্নাতে নেবার জন্য সুফারিশ করবেন এবং তা কবুল করা হবে
(আবুদাঊদ হা/২৫২২)। ছাহেবে আওন বলেন, এর অর্থ তার পরিবারের মূল ও শাখা থেকে ৭০ জন ব্যক্তি। মানাবী বলেন, এখানে ৭০ দ্বারা অসংখ্য বুঝানো হয়েছে, সীমিত সংখ্যা নয় (আওনুল মাবূদ হা/২৫০৫-এর ব্যাখ্য দ্রঃ, ৭/১৯৭ পৃঃ)

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

যে সমস্ত পাপী মুমিন জাহান্নামের শাস্তি ভোগ করার পর

প্রশ্ন  : যে সমস্ত পাপী মুমিন জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে তারা কি আল্লাহর সাক্ষাৎ লাভ করবে?

উত্তর : যে ব্যক্তি জান্নাতী হবে সেই আল্লাহর দর্শন লাভ করবে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, জান্নাতীগণ যখন জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তা
আলা তাদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা কি আরো কিছু চাও, যা আমি তোমাদেরকে অতিরিক্ত প্রদান করব? তারা বলবে, আপনি কি আমাদের মুখমন্ডল উজ্জ্বল করেননি? আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করাননি? আপনি কি আমাদেরকে মুক্তি দেননি? তখন আল্লাহ তাআলা পর্দা তুলে ফেলবেন এবং তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন (মুসলিম, মিশকাত হা/৫৬৫৬ আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ অধ্যায়)

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

কোন্ মহিলা জান্নাতে মহিলাদের সরদার হবেন?

প্রশ্ন  : কোন্ মহিলা জান্নাতে মহিলাদের সরদার হবেন? ফাতেমা, না মারইয়াম (আঃ)? জান্নাতে কোন্ কোন্ মহিলা সর্বাধিক সম্মানিতা হবেন?

উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘বিশ্বের মধ্যে চারজন নারী শ্রেষ্ঠ- মারইয়াম বিনতে ইমরান, খাদীজা বিনতে খুওয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মাদ ও ফেরাঊনের স্ত্রী আসিয়া (তিরমিযী হা/৩৮৭৮; ঐ, মিশকাত হা/৬১৮১)। অন্য বর্ণনায় এসেছে, উক্ত চারজন হ’লেন জান্নাতী মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ (
أفضل نساء أهل الجنة) (আহমাদ হা/২৬৬৮)। অতএব সবাই সমান সম্মানিত। তবে এঁদের মধ্যে সরদার হবেন ফাতেমা (রাঃ) (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬১২৯; আলোচনা দ্রষ্টব্য: তুহফাতুল আহওয়াযী হা/৩৮৯৩)

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

দাজ্জাল কার বংশধর?


প্রশ্ন  : দাজ্জাল কার বংশধর? সে কি আদম (আঃ)-এর ঔরসজাত সন্তান? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তর : ছহীহ হাদীছের বর্ণনা অনুযায়ী জানা যায় দাজ্জাল শেষ যামানার কোন আদম সন্তানের ঔরসজাত হবে। সে খোরাসান থেকে বের হবে (ছহীহ তিরমিযী হা/২২৩৭; ছহীহ ইবনু মাজাহ হা/৪০৭২)। সে একজন কাফের, তার কোন সন্তান থাকবে না এবং সে মক্কা এবং মদীনায় প্রবেশ করতে সক্ষম হবে না (ছহীহ তিরমিযী হা/২২৪৬; ছহীহ জামে
উছ ছাগীর হা/৩৪০৩)। তার ডান চোখ অন্ধ হবে (ছহীহ তিরমিযী হা/২২৪১)