ফারায়েজ বন্টন - উত্তরাধিকার সম্পর্কিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফারায়েজ বন্টন - উত্তরাধিকার সম্পর্কিত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৪ মার্চ, ২০১২

জনৈক ব্যক্তি পিতা-মাতার কোন সম্পত্তি পায়নি।

প্রশ্ন  : জনৈক ব্যক্তি পিতা-মাতার কোন সম্পত্তি পায়নি। সে নিজের পরিশ্রমে ১টি বাড়ী ও কিছু জমি করেছে। তার শুধু মেয়ে সন্তান রয়েছে পুত্র সন্তান নেই। তার ভাইয়ের ছেলেরা কি এই সম্পদের ওয়ারিছ হবে?

উত্তর : একাধিক মেয়ে থাকলে তারা সবাই মিলে দু’তৃতীয়াংশ পাবে। বাকী এক তৃতীয়াংশ মৃত ব্যক্তির পিতা না থাকলে ভাইয়েরা ‘আছাবা’ হিসাবে পাবে। ভাইয়েরা না থাকলে ভাইয়ের ছেলেরা শরী‘আতের বিধি মোতাবেক ‘আছাবা’ হিসাবে পাবে।

রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০১২

আমার ১ স্ত্রী, ৩ কন্যা, ১মা ৫ ভাই ও ৩ বোন আছে।

প্রশ্ন  : আমার ১ স্ত্রী, ৩ কন্যা, ১মা ৫ ভাই ও ৩ বোন আছে। আমার ১৩ বিঘা জমি সম্পূর্ণ বা কিছু আমার মেয়েদের হেবা রেজিষ্ট্রি করতে পারি কী? শুদ্ধমতে কে কতটুকু পাবে?

উত্তর : ১৩ বিঘা সম্পদকে ২৪ ভাগ করে স্ত্রী ৩ ভাগ, ৩ কন্যা ১৬ ভাগ, মা ৪ ভাগ ও ভাই-বোনরা ১ ভাগ দুই জন মেয়ে সমান একজন ছেলে অনুপাতে ভাগ করে নিবে। উল্লেখ্য যে, ভাই-বোন আসাবা সূত্রে ওয়ারিছ, বাকী অন্যরা সকলে যাবিল ফুরূয হিসাবে ওয়ারিছ বিধায় পৃথকভাবে মেয়েদের হেবা রেজিষ্ট্রি করে দেয়া বৈধ নয়। কেননা মহান আল্লাহ ওয়ারিশদের জন্য যে অংশ নির্ধারণ করেছেন সেটাই সবার জন্য কল্যাণকর। কারো হক নষ্ট করে মেয়েদের বেশী করে দেয়া শরী
আত সম্মত নয়।

বুধবার, ১১ জানুয়ারি, ২০১২

আমার আববা মৃত্যুর পূর্বে


প্রশ্ন  : আমার আববা মৃত্যুর পূর্বে আমাকে কিছু জমি দিতে চেয়েছিলেন। তাই সেখানে দোতলা বাড়ী তৈরী করি। কিন্তু দলীল করার পূর্বেই তিনি মারা যান। এক্ষণে আমার সৎ মা ও আত্মীয়-স্বজন তা অস্বীকার করছে। উক্ত বিষয়ে সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর : পিতা যদি তার সকল ছেলে-মেয়েকে অনুরূপ জমি দান করে থাকেন, তাহলে সৎ মা বা অন্যদের বাধা প্রদান করা ঠিক হবে না। কিন্তু পিতা যদি শুধু এক ছেলেকেই উক্ত জায়গা দিয়ে থাকেন, তাহলে কুরআন-হাদীছের আলোকে অংশ মোতাবেক ওয়ারিছদের মাঝে তা বণ্টন করতে হবে। নুমান বিন বাশীর (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমার পিতা আমকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকট নিয়ে এসে বললেন, আমি আমার এ ছেলেকে একটি গোলাম প্রদান করেছি। রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, তুমি কি তোমার সকল ছেলেকে এরূপ দিয়েছ? সে বলল, না। তখন রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তাহলে তুমি তোমার উক্ত ছেলের নিকট হতে গোলামটি ফিরিয়ে নাও (মুসলিম হা/৪১৫৪)

রবিবার, ১ জানুয়ারি, ২০১২

আগে অছিয়ত পালন করতে হবে না সম্পদ বণ্টন করবে?


প্রশ্ন  : পিতা ছেলেকে তার পক্ষ থেকে হজ্জ করার জন্য অছিয়ত করে গেলে আগে অছিয়ত পালন করতে হবে না সম্পদ বণ্টন করবে?

উত্তর : আগে পিতার অছিয়ত পালন করবে, তারপর সম্পদ বণ্টন করবে। আল্লাহ তা`আলা প্রথমে অছিয়ত বাস্তবায়ন ও কর্য পরিশোধের আদেশ দিয়েছেন (নিসা ১১-১২)

শনিবার, ২৯ অক্টোবর, ২০১১

আমার একমাত্র মেয়েকে মৃত্যুর আগে বাড়ি ও সম্পত্তি লিখে দিতে পারি কি?


প্রশ্নঃ  : আমার একমাত্র মেয়েকে মৃত্যুর আগে বাড়ি ও সম্পত্তি লিখে দিতে পারি কি?

উত্তর : মৃত্যুর পূর্বে কোন সম্পত্তি লিখে দেওয়া শরী‘আত সম্মত নয়। কারণ তার মৃত্যুর পূর্বে মেয়ের মৃত্যু হ’তে পারে। তখন শরী‘আতের দৃষ্টিতে সে বা তার ছেলে মেয়ে উক্ত সম্পত্তির অধিকারী হবে না। এক্ষেত্রে সে শরী‘আতের হুকুম লংঘন করল।

শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১১

জনৈকা মহিলার ২ জন মেয়ে ছাড়া


প্রশ্ন  : জনৈকা মহিলার ২ জন মেয়ে ছাড়া আর কেউ নেই। সে সমানভাবে দুই মেয়েকে সমস্ত সম্পদ লিখে দিয়েছে। তার উক্ত কাজ কি শরী‘আত সম্মত হয়েছে? বর্তমানে সে মৃত।

উত্তর : কাজটি বৈধ হয়নি। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, ‘আল্লাহ প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দিয়েছেন। সুতরাং কোন ওয়ারিছের জন্য কোন অছিয়ত নেই
(আবুদাঊদ হা/৩৫৬৫, সনদ ছহীহ)
কোন ব্যক্তি যদি পুত্র ছাড়া কেবল একটি মেয়ে রেখে মারা যায়, তাহ’লে সে মেয়েটি তার যাবতীয় সম্পদের  অর্ধেক পাবে। আর দু’জন বা তদোধিক হ’লে দুই তৃতীয়াংশ পাবে। কন্যাগণের অংশ এর বেশী নেই। বাকীটা আছাবা সূত্রে অন্য উত্তরাধিকারীগণ পাবেন (নিসা ১১)

সোমবার, ১১ জুলাই, ২০১১

একমাত্র মেয়েকে নিজের সমুদয় সম্পত্তি


প্রশ্ন  : পিতা স্বীয় জীবদ্দশায় একমাত্র মেয়েকে নিজের সমুদয় সম্পত্তি লিখে দিতে পারবেন কি?
 
উত্তর : না। কারণ পিতার মৃত্যুর পূর্বে মেয়ে অংশীদার হয় না। একমাত্র মেয়ে (অন্য কোন সন্তান না থাকা সাপেক্ষে) শরী
আত কর্তৃক নির্ধারিত অর্ধেক সম্পত্তির অধিকারী হবে এবং তা পিতার মৃত্যুর পরে। তবে জীবদ্দশায় তাকে হাদিয়া হিসাবে কিছু দিতে পারে। এ ক্ষেত্রে অন্য সন্তান থাকলে সকলকে সমপরিমাণ দিতে হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩০১৯ বখশিষ অনুচ্ছেদ ক্রয়-বিক্রয় অধ্যায় অনুচ্ছেদ)

বুধবার, ৬ এপ্রিল, ২০১১

পিতার আগে ছেলে মারা গেলে

প্রশ্নঃ  আমরা শুনেছি, পিতার আগে ছেলে মারা গেলে সেই ছেলের সন্তানেরা পরিত্যক্ত সম্পত্তির ওয়ারিছ হয় না। এর সত্যতা জানিয়ে বাধিত করবেন।

উত্তরঃ বিষয়টি সত্য। কেননা সম্পদের অংশ বণ্টনের বিষয়টি এরূপ যে, একজনের উপস্থিতিতে অন্যজন অংশ হ’তে বঞ্চিত হয়। যেমন ছেলের উপস্থিতিতে ছেলের ছেলে বঞ্চিত হয় (ফিক্বহুস সুন্নাহ ৪/৩৪৪ পৃঃ)। অনেক সময় একজনের উপস্থিতিতে অন্যজন সম্পদ কম পায়। যেমন- স্ত্রী স্বামীর সম্পদের চার ভাগের এক ভাগ পায়। তবে স্বামীর কোন ছেলে-মেয়ে থাকলে আট ভাগের এক ভাগ পায় (নিসা ১২)। আবার ছেলে-মেয়ে থাকলে মা পায় ৬ ভাগের এক ভাগ আর ছেলে-মেয়ে না থাকলে ৩ ভাগের এক ভাগ (নিসা ১২)। প্রশ্নে উল্লেখিত অবস্থায় দাদা তার পৌত্রের জন্য অছিয়ত করে যাবেন (লাজনা দায়েমাহ, ফাৎওয়া নং ১৫০৩১, ১৬/৩২২ পৃঃ)

শনিবার, ২৬ মার্চ, ২০১১

মৃতব্যক্তির সম্পদের কত অংশ স্ত্রী এবং পূত্র কন্যারা পাবে ?


প্রশ্নঃ      মৃতব্যক্তির সম্পদের কত অংশ স্ত্রী এবং পূত্র কন্যারা পাবে  ?

উত্তরঃ      মৃতের কোন সন্তান না থাকলে স্ত্রী পাবেন এক-চতুর্থাংশ । আর সন্তান থাকলে আট ভাগের এক ভাগ পাবেন । অবশিষ্ট সম্পদে একজন পুত্র দুজন কন্যার সমান অংশ পাবে । আর যদি দুইয়ের অধিক শুধু কন্যা সন্তান থাকে তাহলে তারা দুই-তৃতীয়াংশ পাবে । যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে সে পাবে অর্ধেক সম্পত্তি (নিসা : ১১-১২ ) 

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১১

তাকে পিতার বাড়ীতে জায়গা দেওয়া যাবে কি ?


প্রশ্ন : কোন বিবাহিতা মহিলা স্বামী-সন্তান ফেলে অভিভাবকের অনুমতি ব্যতীত অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ঐ মহিলা পিতার সম্পদের অংশ পাবে কি? তাকে পিতার বাড়ীতে জায়গা দেওয়া যাবে কি ?

উত্তর: তার উক্ত বিবাহ সিদ্ধ হয়নি। সে ব্যভিচারী এবং মহাপাপী। কিন্তু সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়নি। অতএব পিতার সম্পত্তি পেতে তার বাধা নেই। পিতার বাড়িতেও তার অংশ রয়েছে। তবে সে যেহেতু শরীআত বিরোধী কর্মের সাথে জড়িত হয়েছে অতএব তওবা ব্যতীত তার গোনাহ মাফ হবে না (ফুরক্বান ২৫/৬৮-৭০)।