সাদাক্বা-যাকাত-ফিৎরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাদাক্বা-যাকাত-ফিৎরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০১২

ওশরের ধান দিয়ে জালসা করা যায় কি?

প্রশ্নঃ : ওশরের ধান দিয়ে জালসা করা যায় কি?

উত্তর : ওশর ৮ শ্রেণীর মানুষের হক। জালসা তার অন্তর্ভুক্ত নয় (তওবা ৬০)। জালসা বা অনুরূপ নেকীর কাজ সমূহ নিজেদের টাকা দিয়ে করা উত্তম।

শনিবার, ৭ জানুয়ারি, ২০১২

আলু ও পিয়াজের ওশর দিতে হবে কি?


প্রশ্ন : বর্তমান আলু ও পিয়াজের আবাদ প্রচুর পরিমাণে হচ্ছে এবং ব্যবসায়ী পণ্য হিসাবেও চলছে। এর ওশর দিতে হবে কি?

উত্তর : এসবের ওশর দিতে হবে না। কেননা যমীন থেকে উৎপাদিত যে সব খাদ্য-শস্য স্বাভাবিকভাবে এক বছর পর্যন্ত থাকে না বরং তার আগেই পচন দেখা দেয়, সেগুলোর ওশর নেই (ফিক্বহুস সুন্নাহ ১/৩৩৪-৩৬)। তবে এগুলির বিক্রয় লব্ধ টাকা যদি এক বছর সঞ্চিত থাকে এবং নিছাব পরিমাণ হয়, তাহ
লে ৪০ ভাগের ১ ভাগ হিসাবে তার যাকাত দিতে হবে (আবুদাঊদ হা/১৫৭৩-৭৪; মিশকাত হা/১৭৯৯)

বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১১

ঈদের ছালাতের দু’একদিন আগে ফিৎরা বণ্টন করা যাবে কি?


প্রশ্ন  : ঈদের ছালাতের দুএকদিন আগে ফিৎরা বণ্টন করা যাবে কি?

উত্তর : ঈদের ছালাতের আগে ফিৎরা বণ্টন করার কোন প্রমাণ পাওয়া যায় না। বরং পরে বণ্টনের প্রমাণ পাওয়া যায় (বুখারী, মিশকাত হা/২১২৩)। তবে ঈদের ছালাতের পূর্বে দায়িত্বশীলের কাছে ফিৎরা জমা করা ওয়াজিব (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৮১৫)। উল্লেখ্য যে, অনেকে হাদীছে উল্লেখিত
আদায় করা শব্দের অর্থ করেন বন্টন করা। বরং তা হবে জমা করা। যেমন- 
عن نافع أن ابن عمر كان يبعث زكاة الفطر إلى الذي يجمع عنده قبل الفطر بيومين.
ইবনু ওমর (রাঃ) ঈদের দুই বা একদিন আগে জমাকারীর কাছে ফিৎরা পাঠাতেন (মালেক হা/৩৪৩; ইবনু খুযায়মাহ হা/২৩৯৭, সনদ ছহীহ)। শায়খ আলবানী (রহঃ) বলেন,
قلت وهذا يبين أن قوله في رواية البخاري للذين يقبلونها ليس المراد به الفقراء بل الجباة الذين ينصبهم الإمام لجمع صدقة الفطر ويؤيد ذلك ما وقع في رواية ابن خزيمة.
  (ইরওয়াউল গালীল ৩/৩৩৫ পৃঃ)। ইবনু হাজার আসক্বালানী (রহঃ)ও একই কথা উল্লেখ করেছেন (বিস্তারিত দ্রঃ ফাৎহুল বারী ৩/৪৩৯-৪০, হা/১৫১১-এর ব্যাখ্যা)
যারা মনে করেন ঈদের ছালাতের পূর্বে বণ্টন করা হ
লে গরীবদের সুবিধা হবে। কিন্তু উক্ত মর্মে যে কয়েকটি বর্ণনা এসেছে তা গ্রহণযোগ্য নয় (ইরওয়াউল গালীল হা/৮৪৪, ৩/৩৩২)। উল্লেখ্য যে, ফিৎরা হল জানের ছাদাক্বা, মালের ছাদাক্বা নয়। ঈদের দিন সকালেও যদি কেউ মৃত্যুবরণ করেন, তার জন্য ফিৎরা আদায় করা ফরয নয়। আবার ঈদের দিন সকালে কোন বাচ্চা জন্ম নিলে তার পক্ষে ফিৎরা আদায় করতে হবে (দ্রঃ মিরআত ৬/১৮৫)

সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১১

মৃত পিতা-মাতার নামে ইফতার মাহফিল করা যাবে কি?

প্রশ্ন  :  মৃত পিতা-মাতার নামে ইফতার মাহফিল করা যাবে কি? তাতে ধনী-গরীব সবাই শরীক হতে পারবে কি?
 
উত্তর : মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল করা যাবে না, যেখানে সকল শ্রেণীর মানুষ অন্তর্ভুক্ত থাকবে (মুসলিম হা/৪৩০৬)। কারণ মৃত ব্যক্তির নামে যা করা হয় তা মূলতঃ ছাদাক্বাহ, যা ধনীরা খেতে পারে না (তিরমিযী হা/৬৫২; তওবাহ ৬০)। তবে কোন নির্দিষ্ট দিন-তারিখ ও অনুষ্ঠান ছাড়াই শুধু দরিদ্রদেরকে ইফতার করানো যাবে।

শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১১

টমেটো মূলত সবজি হিসাবে চাষ হ’ত। বর্তমানে এটি

প্রশ্ন  : টমেটো মূলত সবজি হিসাবে চাষ হত। বর্তমানে এটি বাণিজ্যিক হিসাবে চাষ করা হচ্ছে। কিভাবে এর যাকাত আদায় করতে হবে? 

উত্তর : টমেটো সবজির অন্তর্ভুক্ত। আর শাক-সবজির কোন ওশর নেই। কাজেই এ ধরনের শস্যের ওশর দেওয়ার প্রয়োজন নেই (ফিক্বহুস সুন্নাহ, ১ম খন্ড, পৃঃ ৪২০)। তবে এ ধরনের শস্যের বিক্রয়লব্ধ অর্থ যদি নেছাব পরিমাণ হয় এবং তাতে এক বছর অতিবাহিত হয়, তাহ
লে তার যাকাত দিতে হবে।