সালাম-পারস্পারিক সম্পর্ক-সামাজিক আচরণ প্রসঙ্গ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সালাম-পারস্পারিক সম্পর্ক-সামাজিক আচরণ প্রসঙ্গ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৮ মার্চ, ২০১২

‘হা-মীম ইয়াসীন’ নাম রাখা কি শরী‘আত সম্মত?

প্রশ্ন  : ‘হা-মীম ইয়াসীন’ নাম রাখা কি শরী‘আত সম্মত? ইসলামে নাম রাখার মূলনীতি কী?

উত্তর : এসব অর্থহীন নাম রাখা উচিত নয়। রাসূল (ছাঃ) মন্দ নামকে পরিবর্তন করে অর্থপূর্ণ ভাল নাম রাখতেন (তিরমিযী হা/২৮৩৮, ২৮৩৯)। অতএব এমন কোন নাম রাখা উচিত নয় যার কোন অর্থ নেই। যেমন হামীম ও ইয়াসীন শব্দগুলোর অর্থ আল্লাহ্ ছাড়া কেউ জানে না। এমন গুণ সম্বলিত নামও রাখা উচিত নয় যা বান্দার গুণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় (আবুদাঊদ হা/৪৯৫৩; ইবনু মাজাহ হা/৩৭২৯; দ্রঃ ‘মাসায়েলে কুরবানী ও আক্বীক্বা’ বই)

শনিবার, ১০ মার্চ, ২০১২

হিন্দুদের নিকট হতে আর্থিক সহযোগিতা

প্রশ্ন : প্রশ্ন আমাদের কোন ইসলামী অনুষ্ঠান হলে অনেক সময় হিন্দুদের নিকট হতে আর্থিক সহযোগিতা নিয়ে থাকি। কিন্তু হিন্দুদের কোন অনুষ্ঠানে সামাজিকতা রক্ষার্থে সহযোগিতা করা যাবে কি?

উত্তর : কাফের ব্যক্তি নিজ ইচ্ছায় মুসলিমদেরকে সহযোগিতা করলে অথবা হাদিয়া দিলে গ্রহণ করা যাবে। যদি এর মাধ্যমে তাদের কোন দূরভিসন্ধি না থাকে। কারণ ইমাম বুখারী অধ্যায় রচনা করেছেন, ‘মুশরিকদের থেকে হাদিয়া গ্রহণ করা’ এবং তিনি কয়েকটি হাদীছ উল্লেখ করেছেন (বুখারী হা/২৬১৫)। এছাড়া রাসূল (ছাঃ) মুক্বাওক্বিসের নিকট হতে হাদিয়া হিসাবে মারিয়া ক্বিবতিয়াকে গ্রহণ করেছিলেন। তবে দূরভিসন্ধি আছে বুঝা গেলে তা গ্রহণ করা যাবে না। কারণ রাসূল (ছাঃ) অমুসলিমের হাদিয়া প্রত্যাখ্যানও করেছেন (তিরমিযী হা/১৫৭৭)। কাফেরদেরকে মানবিক ও সামাজিক সাহায্য দেয়া যাবে (মুমতাহানাহ ৮)। তবে শিরকী কর্মকান্ড পরিচালনার জন্য তাদেরকে কোনরূপ সাহায্য দেয়া যাবে না (মায়েদাহ ২)

বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১২

মানুষের শরীরে পা লাগলে সালাম করা ও চুম্বন করা

প্রশ্ন  :  মানুষের শরীরে পা লাগলে সালাম করা ও চুম্বন করা যাবে কি? পশ্চিম দিকে পা রেখে ঘুমানো যাবে কি? জানিয়ে বাধিত করবেন।

উত্তর : মানুষের শরীরে পা লাগলে সালাম করা ও চুম্বন করার কোন বিধান নেই। তবে এটি একটি অপসন্দনীয় কাজ। তাই সৌজন্য দেখানো উচিত। পশ্চিম দিকে পা রেখে ঘুমানো যাবে। শরী
আতে এ ব্যাপারে কোন নির্দেশনা নেই। তবে খোলা স্থানে পশ্চিম ও পূর্ব দিকে ফিরে পেশাব-পায়খানা করা যাবে না (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩৩৪)

রবিবার, ২৯ জানুয়ারি, ২০১২

ঘুমানোর সময় বা অন্য সময় ক্বিবলার দিকে পা রাখা যাবে কি?


প্রশ্ন  : ঘুমানোর সময় বা অন্য সময় ক্বিবলার দিকে পা রাখা যাবে কি? অনেক আলেম এটাকে কঠোরভাবে নিষেধ করেন। সঠিক সমাধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর : ক্বিবলার দিকে পা রেখে ঘুমানোতে শরী
আতে কোন নিষেধাজ্ঞা নেই। কিবলাকে সামনে রেখে কিংবা পেছনে রেখে টয়লেটের বাইরে খোলা স্থানে পেশাব-পায়খানা করতে নিষেধ করা হয়েছে (বুখারী হা/৩৯৪; মিশকাত হা/৩৩৪-৩৫)

শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১২

অমুসলিমদের নিকট থেকে সহযোগিতা নেওয়া যাবে কি?


প্রশ্ন  : মাদরাসা ও ইসলামী সম্মেলনের জন্য অমুসলিমদের নিকট থেকে সহযোগিতা নেওয়া যাবে কি?
 
উত্তর : উপার্জন হালাল হ
লে তাদের কাছ থেকে সহযোগিতা নেয়া যাবে। রাসূলুল্লাহ (ছাঃ) অমুসলিমদের নিকট থেকে বিভিন্ন সময়ে হাদিয়া গ্রহণ করেছেন (বুখারী হা/২৬১৫-১৮ মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ অনুচ্ছেদ)। কিন্তু ঈমান না থাকার কারণে তারা আখেরাতে কোন প্রতিদান পাবেনা। কেবল দুনিয়াতে কিছু পাবে(শূরা ২০)

মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১২

সন্তান প্রসবের পর নিফাসকালীন সময়ে স্ত্রী মিলন


প্রশ্ন  : সন্তান প্রসবের পর নিফাসকালীন সময়ে স্ত্রী মিলন বৈধ কি?

উত্তর : বাচ্চা প্রসবের পর রক্তস্রাব চালু থাকে, ততদিন মিলন বৈধ নয়। কারণ রক্তস্রাবকালীন সময়কে আল্লাহ অপবিত্র বলেছেন (বাক্বারাহ ২/২২২)। উম্মু সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর যুগে মহিলারা সন্তান প্রসবের পর ৪০ দিন বা ৪০ রাত ইবাদত হ
তে বিরত থাকত। এ সময় রাসূলুল্লাহ (ছাঃ) তাদেরকে ছালাত আদায়ের আদেশ দিতেন না (আবুদাঊদ হা/৩১১, ৩১২)