আল্লাহর গজব-পার্থিব আযাব প্রসংগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আল্লাহর গজব-পার্থিব আযাব প্রসংগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

কোন লোক যদি আমার কোন ক্ষতি করার চেষ্টা করে


প্রশ্ন  : কোন লোক যদি আমার কোন ক্ষতি করার চেষ্টা করে আমি কি তার জন্য আল্লাহর নিকট লানত করতে পারব? না তার জন্য হেদায়াতের দো‘আ করব?

উত্তর : যার ক্ষতি করা হয়, সে ক্ষতিকারীর অনুরূপ ক্ষতি করতে পারে (বাক্বারাহ ১৯৪)। তবে ক্ষতি না করে ক্ষমা করে দিয়ে ভাল আচরণ করাই উত্তম (হামীম সাজদাহ ৩৪)। এমনি এক প্রশ্নের উত্তরে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, তুমি ফিৎনা কালে আদমের উত্তম পুত্রের ন্যায় (হাবীলের ন্যায়) আচরণ কর (প্রতিশোধ নিয়ো না) (আবু দাঊদ হা/৪২৫৭, ৫৯; মিশকাত হা/৫৩৯৯
ফিৎনা অধ্যায়)। আল্লাহর রাসূল (ছাঃ) শত্রুদের বিরুদ্ধে লানত করেছেন। তিনি ৭০ জন ছাহাবীকে প্রতারণার মাধ্যমে হত্যাকারী রাল ও যাকওয়ান কওমের বিরুদ্ধে লানত করে একমাস যাবৎ কুনূতে নাযেলাহ পাঠ করেছেন (মুত্তাফাকব আলাইহ, আবু দাঊদ, মিশকাত হা/১২৮৯-৯০)। তিনি ব্যক্তি স্বার্থে কখনো প্রতিশোধ নিতেন না। তবে আল্লাহর বিধান প্রতিষ্ঠায় কোন ছাড় দিতেন না (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৮১৭)। তিনি বলেন, আমি লানতকারী হিসাবে প্রেরিত হইনি। বরং রহমত হিসাবে প্রেরিত হয়েছি (মুসলিম, মিশকাত হা/৫৮১২)। অবাধ্য দাওস কওমের বিরুদ্ধে বদ দোআ করতে বলা হলে তিনি তাদের জন্য দোআ করে বলেন, হে আল্লাহ! তুমি দাওস কওমকে হেদায়াত কর এবং তাদেরকে আমার কাছে নিয়ে এসো (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৯৯৬)

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

কোন ব্যক্তির দীর্ঘ রোগভোগের কারণ কি?


প্রশ্ন : কোন ব্যক্তির দীর্ঘ রোগভোগের কারণ কি? কেউ বলে এটা তার কৃতকর্মের ফল। আবার কেউ বলে এর মাধ্যমে আল্লাহ তার পাপ মাফ করেন।

উত্তর : পৃথিবীতে আল্লাহ মানুষের পরীক্ষা নিতে চান যে কে তাদের মাঝে সর্বোত্তম আমল করে (সূরা মুলক ২)। তাই প্রতিটি মানুষই প্রতিনিয়ত পরীক্ষার সম্মুখীন। এ পরীক্ষার ধরন বিভিন্ন হ
তে পারে (বাক্বারাহ ১৫৫)। যেমন কাউকে মন্দ ও কাউকে ভাল দ্বারা (আম্বিয়া ৩৫)। আল্লাহ এই বিপদ দিতে পারেন তার কৃতকর্মের শাস্তি হিসাবে (শূরা ৩০, সাজদাহ ২১), আবার কখনো তাকে নিষ্পাপ করে জান্নাতে প্রবেশের সুযোগ দানের উদ্দেশ্যে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৫৩৭)। সুতরাং এ সকল বিষয় ব্যক্তি ভেদে বিভিন্ন কারণে হতে পারে, যা আল্লাহই সর্বাধিক অবগত।

বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১১

ভূমিকম্পের আলামত পশু-পক্ষী জানতে পারে কি?

প্রশ্ন  : ভূমিকম্পের আলামত পশু-পক্ষী জানতে পারে কি?
 
উত্তর : উক্ত বিষয় সম্পর্কে শারঈ কোন বর্ণনা পাওয়া যায় না।

রবিবার, ২০ মার্চ, ২০১১

অনেকে সামান্য পাপে জড়িয়ে বিভিন্ন বিপদাপদে পতিত হয়। এর কারণ কী?


প্রশ্ন : যেনা ও সূদের কারণে গযব নাযিল হয়। এটা কি সত্য? আমরাতো অনেককে এই জঘন্য পাপাচারে লিপ্ত থাকে অথচ তাদের প্রতি তো কোন গযব অবতীর্ণ হয় না? অনেকে সামান্য পাপে জড়িয়ে বিভিন্ন বিপদাপদে পতিত হয়। এর কারণ কী?

উত্তর: উক্ত পাপগুলো আযাব নাযিল হওয়ার কারণ হতে পারে। কিন্তু এলাহী গযব নাযিলের বিধি এটা নয় যে, কেউ অন্যায় করার সাথে সাথে আল্লাহ তাকে পাকড়াও করেন। বরং তিনি তাকে তওবা করার অবকাশ দেন। তওবা না করলে প্রথমে ছোট ছোট আযাব দিয়ে তাকে হুঁশিয়ার করেন। এরপরেও তওবা না করলে বড় শাস্তি নাযিল করেন। এছাড়া তার জন্য আখেরাতে চূড়ান্ত শাস্তি নির্ধারিত থাকে। উল্লেখ্য যে, নেককার ব্যক্তিগণের জীবনে যে কষ্ট হয় এগুলি তাদের জন্য ঈমানের পরীক্ষা স্বরূপ। সেকারণ নবীগণই হলেন দুনিয়ায় সর্বাপেক্ষা বিপদগ্রস্ত মানুষ (তিরমিযী, মিশকাত হা/১৫৬২)। বিস্তারিত দেখুন: দরসে কুরআন ১২/১০ সংখ্যা জুলাই ০৯ এলাহী গযব নাযিলের বিধি, কারণ ও করণীয়