মৃত্যু-জানাযা-দাফন-কাফন-কবরের জীবন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মৃত্যু-জানাযা-দাফন-কাফন-কবরের জীবন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২ এপ্রিল, ২০১২

হিজড়া ব্যক্তি মারা গেলে তার জানাযা পড়তে হবে কি?

প্রশ্ন  : হিজড়া ব্যক্তি মারা গেলে তার জানাযা পড়তে হবে কি? কাফন দেওয়ার সময় তাকে পুরুষ না মহিলার কাফন দিতে হবে?
 
উত্তর : হিজড়া পুরুষের অন্তর্ভুক্ত (বুখারী হা/৫৮৮৬)। মুসলিম হ
লে পুরুষের নিয়মেই তার জানাযার ছালাত পড়তে হবে। ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, নারী ও পুরুষের কাফন তিন কাপড় দিয়ে করতে হবে। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-কে তিনটি সাদা সূতী কাপড়ে কাফন দেওয়া হয়েছিল। তারমধ্যে ক্বামীছ ও পাগড়ী ছিল না (বুখারী ও মুসলিম, মিশকাত হা/১৬৩৫)। উল্লেখ্য যে, নারীদের পাঁচ কাপড়ে কাফন দেওয়ার হাদীছটি যঈফ (যঈফ আবুদাঊদ হা/৩১৫৭ মহিলাদের কাফন দেওয়া অনুচ্ছেদ)

শনিবার, ২৪ মার্চ, ২০১২

জানাযার সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে বক্তব্য

প্রশ্ন  : আমাদের এলাকায় জানাযার সময় মৃত ব্যক্তিকে সামনে রেখে আধা ঘণ্টা বা তার চেয়েও বেশী সময় ধরে বিভিন্ন জন বক্তব্য দেন। এর শারঈ বিধান জানিয়ে বাধিত করবেন।

উত্তর : উক্ত প্রথা শরী
আত সম্মত নয়। মৃত ব্যক্তির ঋণ পরিশোধ সম্পর্কে ইমাম কথা বলতে পারেন (বুখারী, মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৯০৯, ২৯১৩)। জানাযার আগে-পরে সকলে ব্যক্তিগতভাবে মাইয়েতের গুণাবলী বর্ণনা করবে। এতে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। কেননা মুমিন বান্দাগণ এ পৃথিবীতে আল্লাহর জন্য সাক্ষী স্বরূপ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/১৬৬২, জানাযা অধ্যায়)। উল্লেখ্য যে, জানাযার পূর্বে উপস্থিত সকলের সমস্বরে মাইয়েত ভাল ছিলেন বলে সাক্ষ্য দেওয়ার রেওয়াজটি নিন্দনীয় বিদআত (তালখীছ পৃঃ ২৬; ছালাতুর রাসূল (ছাঃ), পৃঃ ২২৪)

শুক্রবার, ২৩ মার্চ, ২০১২

কবর কী পরিমাণ গভীর করতে হবে?

প্রশ্ন  : কবর কী পরিমাণ গভীর করতে হবে? পুরুষ ও মহিলার কবরের মধ্যে কোন পার্থক্য আছে কি?

উত্তর : যতটুকু গভীর করা প্রয়োজন ততটুকু গভীর করতে হবে। কারণ হাদীছে কবর গভীর করার কথা বলা হয়েছে (বুখারী, মিশকাত হা/১৬৯৫)। কিন্তু কতটুকু করতে হবে তা বলা হয়নি। এতে নারী-পুরুষের কোন পার্থক্য নেই (মুগনী ২য় খন্ড, পৃঃ ৪৯৭; মিরআত হা/১৭১৭)

জানাযার ছালাত আদায়ের পর দলবদ্ধভাবে হাত তুলে দো‘আ করা

প্রশ্ন  : জানাযার ছালাত আদায়ের পর দলবদ্ধভাবে হাত তুলে দোআ করা এবং দাফন করার পর পুনরায় হাত তুলে দোআ করা কী শরীআত সম্মত?

উত্তর : জানাযা হ
ল মুসলিম মাইয়েতের জন্য একমাত্র দোআর অনুষ্ঠান। এর বাইরে সবকিছু বিদআত। প্রশ্নে বর্ণিত উভয়টিই বিদআতী প্রথা। বিশেষ করে জানাযার ছালাত আদায়ের পর হাত তুলে দোআ করার নিয়মটি সম্প্রতি চালু হয়েছে। উক্ত প্রথার প্রমাণে কোন দলীল নেই। তবে দাফনের পর সকলে ব্যক্তিগতভাবে মাইয়েতের জন্য ক্ষমা প্রার্থনা করবে। এ সময় আল্লাহুম্মাগফিরলাহু ওয়া ছাবিবতহু বলতে পারে (আবুদাঊদ হা/৩২২১)। এছাড়া আল্লাহুম্মাগফিরলাহু ওয়ার হামহু.. মর্মে  বর্ণিত দোআটিও পড়তে পারে (মুসলিম হা/৩৩৬)

শুক্রবার, ৯ মার্চ, ২০১২

জানাযার ছালাতে ছানা পড়া যাবে কি?

প্রশ্ন  : জানাযার ছালাতে ছানা পড়া যাবে কি? অনেক আলেম বলে থাকেন, ছানা পড়তে হবে। কিন্তু অনেকে ছানা পড়তে নিষেধ করেন। অন্যান্য ছালাতের ন্যায় জানাযার ছালাতে ছানা পড়া কি শরী‘আত বিরোধী??

উত্তর : জানাযার ছালাতে ছানা পড়ার প্রমাণে কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। তালহা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনু আববাস (রাঃ)-এর পিছনে জানাযার ছালাত আদায় করেছি। তিনি তাতে (তাকবীরের পর) সূরা ফাতিহা পড়েছেন (বুখারী, মিশকাত হা/১৬৫৪)। অন্য হাদীছে এসেছে, জানাযার ছালাতে সুন্নাত হচ্ছে- তাকবীরের পর সূরা ফাতিহা পাঠ করা (নাসাঈ হা/১৯৮৯, সনদ ছহীহ)। তাছাড়া জানাযার ছালাতের ভিত্তি সংক্ষেপ। তাই এতে ছানা পড়া উচিত নয় (ফাতাওয়া উছায়মীন, ১৭/১১৯ পৃঃ)
 

উল্লেখ্য যে, অন্যান্য ছালাতের সাথে জানাযার ছালাতকে এক করে ছানা পড়ার দলীল সাব্যস্ত করা যাবে না। কারণ অন্যান্য ছালাতে রুকূ, সিজদা, তাশাহহুদ আছে, কিন্তু জানাযার ছালাতে রুকূ, সিজদা নেই। অনুরূপ অন্যান্য ছালাতে ছানা আছে, জানাযার ছালাতে ছানা নেই।

জনৈক মুফতী মানুষকে কবরস্থ করার সময়

প্রশ্ন  : জনৈক মুফতী মানুষকে কবরস্থ করার সময় পশ্চিম দিকে কাত করে পশ্চিম পার্শ্বের দেওয়ালের সাথে বুক ও মুখ লাগিয়ে দেন এবং বলেন এটাই হাদীছ সম্মত। উক্ত নিয়ম কি সঠিক?

উত্তর : পশ্চিম পার্শ্বের দেওয়ালের সাথে বুক ও মুখ লাগাতে হবে এমনটি নয়; বরং মোর্দার শরীরের ডান পার্শ্ব এবং মুখমন্ডল ক্বিবলামুখী করে রাখতে হবে। এভাবেই রাসূল (ছাঃ)-এর যুগ থেকে আমল চলে আসছে (আলবানী, তালখীছু আহকামিল জানায়েয, পৃঃ ৬৩)