পিতা-মাতা ও সন্তানের হক্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পিতা-মাতা ও সন্তানের হক্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০১২

কোন সন্তান যদি পিতা-মাতাকে কষ্ট দেয়

প্রশ্ন  : কোন সন্তান যদি পিতা-মাতাকে কষ্ট দেয় আর এ জন্য তারা যদি চোখের পানি ঝরায়, তাহলে সেই সন্তান পূর্বে যত আমল করেছে সব নষ্ট হয়ে যাবে। উক্ত কথার দলীল জানিয়ে বাধিত করবেন।
 
উত্তর : পিতা-মাতার অবাধ্যতা করা তিনটি বড় গুনাহের অন্যতম (বুখারী, মিশকাত হা/৫০)। পিতা-মাতা সন্তানদের জন্য দো
আ অথবা বদ দোআ করলে তা আল্লাহর দরবারে কবুল হয় (আবুদাউদ হা/১৫৩৬; সিলসিলা ছহীহাহ হা/৫৯৬)। কিন্তু তাদের কাঁদালে পূর্বের আমল বিনষ্ট হবে মর্মে কোন দলীল পাওয়া যায় না। কেননা আল্লাহ বলেছেন, আমি তোমাদের কোন পুরুষ ও নারীর কোন নেক আমল বিনষ্ট করি না (আলে ইমরান ১৯৫)। উল্লেখ্য, অনেক সময় পিতা-মাতা অন্যায়ভাবে ছেলে-মেয়েদের উপর বদ দোআ করে থাকে। এই দোআ কোন কাজে লাগবে না। কারণ আল্লাহ কারো প্রতি যুলুম করেন না (মুসলিম, মিশকাত হা/২৩২৬)

শনিবার, ৭ জানুয়ারি, ২০১২

অনেক সন্তান ভালো কাজ করতে চায়।


প্রশ্ন  : অনেক সন্তান ভালো কাজ করতে চায়। কিন্তু পিতা-মাতা তাতে সন্তুষ্ট হয় না। তখন সন্তানের জন্য করণীয় কী?

উত্তর : রাসূল (ছাঃ) বলেছেন, সৃষ্টিকর্তার নাফরমানী করে সৃষ্টির আনুগত্য করা যাবে না (শারহুস সুন্নাহ, মিশকাত হা/৩৬৯৬; ছহীহুল জামে
হা/৭৫২০)। অতএব সন্তান আল্লাহর আনুগত্য করলে পিতা-মাতা তাতে অসন্তুষ্ট হলেও কোন সমস্যা নেই। এজন্য সন্তান গুনাহ্গার হবে না। তবে পিতা-মাতাকে বুঝানোর চেষ্টা করতে হবে।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

মৃত মাতা-পিতার জন্য কোন্ কোন্ দো‘আ

প্রশ্ন  : মৃত মাতা-পিতার জন্য কোন্ কোন্ দো‘আ পড়ে ক্ষমা চাইতে হবে? দো‘আগুলো বাংলা উচ্চারণসহ জানতে চাই। উক্ত দো‘আগুলো ছালাতের মধ্যে ও ছালাতের বাইরে হাত তুলে করা যাবে কি?

উত্তর : নিম্নের আয়াত পাঠ করবে-
رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ  ‘রববানাগফিরলী ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া লিলমু’মিনীনা ইয়াওমা ইয়াকূমুল হিসাব (ইবরাহীম ৪১)। অনুরূপভাবে নিম্নের আয়াতাংশও পড়া যাবে-  رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِىْ صَغِيْراً ‘রাবিবর হামহুমা কামা রাববাইয়ানী ছাগীরা (বণী ইসরাঈল ২৪)। এছাড়া মৃত পিতা-মাতার জন্য জানাযায় পঠিত ‘আল্লাহুম্মাগফির লাহু ওয়ার হামহু..’ এবং ‘আল্লাহুম্মাগ ফির লি হাইয়িনা ...’  দো‘আগুলোও পড়া যাবে। ছালাতের মধ্যে তাশাহ্হুদ ও দরূদ পড়ার পর সালামের পূর্বে উক্ত দো‘আগুলো পাঠ করা যাবে। আর ছালাতের বাইরে অন্য সময়ে একাকী হাত তুলে উক্ত দো‘আগুলো সহ নিজ ভাষাতেও পিতা-মাতার জন্য ক্ষমা চেয়ে দো‘আ করা যাবে। উল্লেখ্য, দো‘আ শেষে হাত দ্বারা মুখ মাসাহ না করে ছেড়ে দিবেন।

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

আমার পিতা বৃদ্ধ মানুষ। সর্বদা অসৎ কর্মকান্ডে জড়িয়ে থাকে

প্রশ্ন  : আমার পিতা বৃদ্ধ মানুষ। সর্বদা অসৎ কর্মকান্ডে জড়িয়ে থাকে এবং প্রচুর অর্থ নষ্ট করে। আমরা তাকে সৎ পথে ফিরে আসার কথা বললেই বিভিন্নভাবে অভিশাপ দেয়। এমতাবস্থায় আমাদের করণীয় কী?

উত্তর : অসৎ কাজ করতে থাকলে সর্বদা নছীহত করতে হবে এবং তার হেদায়াতের জন্য আল্লাহর নিকট দো‘আ করতে হবে। তবে নরম ভাষায় তাকে উপদেশ দিতে হবে। কারণ আল্লাহ্ হেদায়াত না করলে যবরদস্তি করে কাউকে হেদায়াত করা সম্ভব নয় (বাক্বারাহ্ ২৭২; ক্বাছাছ ৫৬)। এছাড়া তার সাথে সদাচরণ করতে হবে। কোন প্রকার মর্যাদাহানিকর ব্যবহার করা যাবে না (ইসরা ৩৩)

রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১১

পিতা-মাতাকে তুই বা তুমি বলে ডাকা যাবে কি?


প্রশ্ন : পিতা-মাতাকে তুই বা তুমি বলে ডাকা যাবে কি?

উত্তর: হীনকর কোন শব্দে পিতা-মাতাকে ডাকা যাবে না। উক্ত শব্দ দুটি সাধারণত: অসম্মানজনক সম্বোধনে ব্যবহার করা হয়। অতএব এ থেকে বিরত থাকাই উত্তম। তবে ঐসব সম্বোধনে যদি পিতা-মাতা খুশী হন, তবে বলা যাবে। আল্লাহ তাআলা পিতা-মাতার সাথে সুন্দর কথা ও উত্তম আচরণ করতে বলেছেন (লোকমান ১৫; বণী ইসরাঈল ২৩)।

শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০১১

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হ’লে সন্তান জন্মের ক্ষেত্রে কোন প্রভাব পড়ে কি


প্রশ্নঃ       স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ একই হলে সন্তান জন্মের ক্ষেত্রে কোন প্রভাব পড়ে কি ? এরুপ হলে নাকি সন্তান জন্মের সম্ভাবনা কম থাকে কিম্বা সন্তান বিকলাঙ্গ হতে পারে ? জানিয়ে বাধিত করবেন ।

উত্তরঃ      প্রশ্নোল্লেখিত বক্তব্য সঠিক নয় । কেননা রক্ত মানুষের ভাল-মন্দ করার কোন ক্ষমতা রাখে না । এটি সম্পূর্ণ আল্লাহর এখতিয়ারে ।