পোশাক-পর্দা-দেহসজ্জা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পোশাক-পর্দা-দেহসজ্জা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

মোজা পরিহিত অবস্থায় টাখনুর নীচে কাপড়

প্রশ্ন  : মোজা পরিহিত অবস্থায় টাখনুর নীচে কাপড় পড়ে ছালাত আদায় করলে ছালাত হবে কি?

উত্তর : ছালাত অবস্থায় টাখনুর নীচে কাপড় থাকলে ছালাত ত্রুটিপূর্ণ হবে (আবুদাঊদ হা/৬৩৭)। ছালাত বা যে কোন অবস্থায় টাখনুর নীচে কাপড় গেলে তা জাহান্নামে যাওয়ার কারণ হবে (বুখারী, মিশকাত হা/৪৩১৪)। অতএব সর্বাবস্থায় এ কাজ থেকে বিরত থাকতে হবে।

সোমবার, ৫ মার্চ, ২০১২

ভাই, জামাই ও শ্যালককে নিয়ে ছেলের জন্য বউ দেখতে পারে কি?

প্রশ্ন  : কোন ব্যক্তি তার ভাই, জামাই ও শ্যালককে নিয়ে ছেলের জন্য বউ দেখতে পারে কি? বিয়ের পর তাদের থেকে বউকে পর্দা করতে হবে কি?

উত্তর : ছেলে ব্যতীত উল্লেখিত কোন ব্যক্তিই বউ দেখতে পারবে না। তবে পরিবেশ বা আনুসঙ্গিক বিষয় সমূহ দেখার জন্য অভিভাবকগণ খোঁজ-খবর নিতে পারবেন। আবু হুরায়রা (রাঃ) বলেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলল, আমি আনছারদের এক মেয়েকে বিবাহ করতে ইচ্ছুক। তিনি বললেন, তুমি তাকে প্রথমে দেখে নাও। কারণ আনছার মহিলাদের চোখে দোষ থাকে (মুসলিম, মিশকাত হা/৩০৯৮)। বিয়ের পর স্ত্রীকে অবশ্যই স্বামীর ভাই, চাচা, মামা, ভগ্নিপতি থেকে পর্দা করতে হবে (নূর ৩১; মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩১০২)

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১২

চাচা-চাচী, ভাই-ভাবী মিলে যৌথ পরিবার।


প্রশ্ন  : চাচা-চাচী, ভাই-ভাবী মিলে যৌথ পরিবার। এক্ষণে পর্দার বিধান কিভাবে মেনে চলতে হবে?

উত্তর : হাদীছে সামর্থ্যবান ব্যক্তিকে বিবাহ করতে বলা হয়েছে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩০৮০)। মোহরসহ স্ত্রীর ভরণ-পোষণ ও বাসস্থান সবই এর অন্তর্ভুক্ত। তাই সম্ভব হলে পৃথক বসবাসের ব্যবস্থা করবে। অন্যথা একই পরিবারে নারী ও পুরুষ প্রত্যেককে সতর্ক থাকতে হবে ও স্ব স্ব পর্দা রক্ষা করে চলতে হবে। কারণ রাসূল (ছাঃ) বলেন, (ভাবীর জন্য) দেবরকে মরণ স্বরূপ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩১০২)। অর্থাৎ মরণ যেমন যেকোন সময় আসতে পারে যৌথ পরিবারে তেমনি যেকোন সময়ে সমস্যা আসতে পারে (মিরক্বাত ১০/৫১)

বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

মহিলারা পর্দার মধ্যে থেকে চাকুরী করতে পারবে কি?


প্রশ্ন  : মহিলারা পর্দার মধ্যে থেকে চাকুরী করতে পারবে কি? প্রয়োজনে তারা মাঠে যেতে পারবে কি?

উত্তর : বাড়ীতে অবস্থান করাই মহিলাদের কর্তব্য (আহযাব ৩৩)। বের হলেই শয়তান তাদের পিছু নিবে (ছহীহ তিরমিযী হা/১১৭৩; মিশকাত হা/৩১০৯)। তবে প্রয়োজনে বের হলে নিরাপত্তার সাথে পর্দা সহ বের হবে। অর্থাৎ শর্তসাপেক্ষে বাইরে যেতে পারবে এবং চাকুরীও করতে পারবে। যেমন, (১) জীবিকার জন্য কাজ করতে বাধ্য হলে (২) বাড়ির মধ্যেই কাজ করা যায় এরূপ কোন কাজ না পাওয়া গেলে (৩) সার্বক্ষণিক পর্দার মধ্যে থাকতে হবে (৪) কাজটা যেন ইসলাম বিরোধী না হয় (৫) কাজটি মহিলাদের কাজের উপযোগী হলে (৬) স্বামী, সন্তান এবং গৃহের ব্যাপারে অবহেলা সৃষ্টি না হলে। (৭) কর্মক্ষেত্র যদি সফরের পর্যায়ে পড়ে, তাহলে মাহরাম ছাড়া না যাওয়া। (৮) কাজটি যেন পুরুষদের সাথে মিলিতভাবে না হয় অর্থাৎ কর্মস্থানটি যেন শুধু মহিলাদের হয়।
উল্লেখ্য, এসব শর্তের দ্বারা মহিলাদের মর্যাদা বৃদ্ধি করা হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

রবিবার, ২৯ জানুয়ারি, ২০১২

দেশে প্রচলিত লম্বা জামা ও টুপি কি সুন্নাতী পোষাক?


প্রশ্ন  : দেশে প্রচলিত লম্বা জামা ও টুপি কি সুন্নাতী পোষাক? দলীলভিত্তিক জানিয়ে বাধিত করবেন?

উত্তর : সুন্নাতী পোষাক কোনটি তা নির্দিষ্টভাবে বলা হয়নি। কারণ সবদেশের আবহাওয়া ও পোষাক এক হওয়ার কথা নয়। তবে ইসলাম পোষাকের যে মূলনীতির কথা বলেছে লম্বা জামা ও টুপি সেই মূলনীতির মধ্যে পড়ে যায়। তাছাড়া মাথা ঢাকা বা টুপি পরা বৈশিষ্ট্য ও সৌন্দর্য (বুখারী হা/১১৯৮ ও ৩৮৫-এর অনুচ্ছেদের ব্যাখ্যা; আলোচনা দ্রঃ সিলসিলা যঈফাহ হা/২৫৩৮, ৬/৫১ পৃঃ)। মূলনীতিগুলো হল, (১) পোষাক পরিধানের উদ্দেশ্য থাকবে
 দেহকে  আবৃত  করা,  যেন  পোষাক  পরা  সত্ত্বেও
লজ্জাস্থান সমূহ অন্যের চোখে প্রকাশ না হয়ে ওঠে (মুসলিম, মিশকাত হা/৩৫২৪)। (২) ভিতরে-বাইরে তাক্বওয়াশীল হতে হবে। এজন্য ঢিলেঢালা, ভদ্র ও পরিচ্ছন্ন পোষাক পরিধান করতে হবে। হাদীছে সাদা পোষাক পরিধানের নির্দেশ এসেছে (আ
রাফ ২৬; মুসলিম, তিরমিযী, মিশকাত হা/৫১০৮, ৪৩৫০ ও ৪৩৩৭)। (৩) পোষাক যেন অমুসলিমদের সাদৃশ্য না হয় (আহমাদ, আবুদাঊদ, মিশকাত হা/৪৩৪৭)। (৪) পুরুষরা রেশম কাপড়ের পোষাক পরিধান করতে পারবে না (ছহীহ্ নাসাঈ হা/৫২৬৫; মিশকাত হা/৪৩৪১) (৫) পোষাক যেন টাখনুর নীচে না যায় (নাসাঈ (হা/৫৩৩১)। (৬) পুরুষের পোষাক মহিলার পোষাকের এবং মহিলার পোষাক পুরুষের পোষাকের সাদৃশ্যপূর্ণ না হয় (আবুদাঊদ হা/৪০৯৮; মিশকাত হা/৪৪৬৯; দ্রঃ ছালাতুর রাসূল (ছাঃ) ৩য় সংস্করণ, ৩৬-৩৮ পৃঃ)

বুধবার, ১১ জানুয়ারি, ২০১২

ইসলামী সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে


প্রশ্ন  : ইসলামী সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে মহিলাদেরকে দেখানো যাবে কি?

উত্তর : প্রজেক্টরের মাধ্যমে মহিলারা বক্তার বক্তব্য দেখতে ও শ্রবণ করতে পারে। ইবনে আববাস (রাঃ) থেকে বর্ণিত, একদা রাসূলুল্লাহ (ছাঃ) পুরুষদের নিকট ঈদের খুৎবা প্রদান করার পর মহিলাদের নিকট গমন করেন এবং তাদেরকে ওয়ায-নছীহত করেন ও ছাদাক্বা দিতে বলেন। এ সময় তারা তাদের অলংকার খুলে তা বেলালের হাতে দেন (মিশকাত হা/১৪২৯
ঈদায়নের ছালাত অনুচ্ছেদ)