রবিবার, ২০ মার্চ, ২০১১

ফরয ছালাতে প্রতিদিন নির্দিষ্ট একটি সূরা পড়া যাবে কি?


প্রশ্ন : ফরয ছালাতে প্রতিদিন নির্দিষ্ট একটি সূরা পড়া যাবে কি? যেমন ফজরের প্রথম রাক‘আতে সূরা ক্বদর ও দ্বিতীয় রাক‘আতে সূরা কাফিরূণ পড়া। অনুরূপ এশার ছালাতের প্রথম রাক‘আতে সূরা তীন ও ২য় রাক‘আতে সূরা তাকাছুর পড়া।

উত্তর: সর্বদা এভাবে নির্দিষ্ট করে পড়া সুন্নাতী তরীকা নয়। নবী করীম (ছা:) সর্বদা এরূপ করেননি। অন্য এক হাদীছে এসেছে, তিনি একবার ফজরের দু’রাক‘আতেই একই সূরা (সূরা যিলযাল) পাঠ করেছিলেন (ছহীহ্ আবুদাঊদ হ/৮১৬)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন