সোমবার, ১ আগস্ট, ২০১১

জনৈক রোগী অনেক দিন যাবৎ


প্রশ্ন  : জনৈক রোগী অনেক দিন যাবৎ এভাবে দো‘আ করেছে যে, হে আল্লাহ! তুমি আমাকে প্রতিবেশী ঐ নেককার আব্দুল করীম ও আসমার অসীলায় আরোগ্য দান কর এবং ক্ষমা কর। উল্লেখ্য, আব্দুল করীম ও আসমা উভয়ে জীবিত। এভাবে দো‘আ করা যাবে কি?

উত্তর : তাদের অসীলায় নয়, বরং তাদের দিয়ে দো
‘আ করানো যাবে। নবী করীম (ছাঃ)-এর মৃত্যুর পর ছাহাবায়ে কেরাম তাঁর চাচা আববাস (রাঃ)-কে দিয়ে বৃষ্টি প্রার্থনা করেছিলেন (বুখারী, মিশকাত হা/১৫০৯ ‘ইস্তিসক্বা’ অনুচ্ছেদ)। উল্লেখ্য যে, কোন মৃত ব্যক্তিকে অসীলা করে দো‘আ করা শিরক (ইউনুস ১৮; যুমার ৩)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন