মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

ছিয়াম পালনকারী মহিলার সূর্য ডোবার পূর্ব মুহূর্তে যদি ঋতু আসে,


প্রশ্ন  : ছিয়াম পালনকারী মহিলার সূর্য ডোবার পূর্ব মুহূর্তে যদি ঋতু আসে, তাহ’লে তার ছিয়াম নষ্ট হবে কি? নষ্ট হ’লে ঐ ছিয়ামের ক্বাযা করতে হবে কি?

উত্তর : উক্ত সময়ে ঋতু শুরু হ
’লে ছিয়াম বাতিল হবে এবং পরবর্তীতে তাকে ঐ ছিয়াম পালন করতে হবে। আয়েশা (রাঃ) বলেন, ঋতু অবস্থায় আমাদেরকে ছিয়াম ক্বাযা করার এবং ছালাত ছেড়ে দেয়ার  আদেশ দেওয়া হ’ত (মুসলিম, মিশকাত হা/২০৩২, ‘ক্বাযা ছিয়াম’ অনুচ্ছেদ)। তবে ছুটে যাওয়া ছিয়ামের সে পূর্ণ নেকী পাবে। কারণ সে নেকীর আশায় ছিয়াম শুরু করেছিল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৩৭৪ ‘দো’আ সমূহ’ অধ্যায় ৫ অনুচ্ছেদ)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন