বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২

আযানের সময় যেমন উত্তর দিতে হয়,


প্রশ্ন  : আযানের সময় যেমন উত্তর দিতে হয়, তেমনি এক্বামতের সময়ও কি একইভাবে উত্তর হবে?

উত্তর : আযান ও এক্বামতের উত্তর একই রকম হবে। কারণ হাদীছে উভয়কেই আযান বলা হয়েছে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৬৬২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘তোমরা তাই বল যা মুওয়াযযিন বলে (মুসলিম, মিশকাত হা/৬৫৭)। ইবনু ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ)-এর যামানায় আযানের কালেমা দু’বার করে এবং ইক্বামতের কালেমা একবার করে বলা হ’ত কেবল ক্বাদ ক্বা-মাতিছ ছালাহ ব্যতীত (যা দু’বার বলা হ’ত) (আবুদাঊদ, নাসাঈ, দারেমী, মিশকাত হা/৬৪৩ ‘আযান’ অনুচ্ছেদ)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন