ইতিহাস-ইসলামের ইতিহাস প্রসংগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইতিহাস-ইসলামের ইতিহাস প্রসংগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৯ জানুয়ারি, ২০১২

নারী উন্নয়নের জন্য প্রণীত নারী নীতিমালা


প্রশ্ন : নারী উন্নয়নের জন্য প্রণীত নারী নীতিমালা কি শরীআত সম্মত? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

উত্তর : সরকারের গত মার্চ
১১-তে প্রণীত নারী উন্নয়ন নীতিমালা শরীআতের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। নারী অধিকার সংরক্ষণের নামে উক্ত নীতিমালা প্রণয়ন করা হলেও এর দ্বারা নারীদেরকে আরো হুমকির মুখে ফেলা হয়েছে। বিগত চার দলীয় জোট সরকারের নারী নির্যাতন বিরোধী আইন যেমন পুরুষ নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে, বর্তমান মহাজোট সরকারের নারী উন্নয়ন নীতি মালা তেমনি বুমেরাং হয়ে নারী নির্যাতনের হাতিয়ারে পরিণত হবে। এর দ্বারা নারীকে পুরুষের প্রতিদ্বন্দ্বী বানানো হয়েছে। যা কখনোই নারীর মর্যাদা রক্ষায় সহায়ক হবে না। বরং আরও ক্ষতির কারণ হবে। অথচ ইসলাম নারী ও পুরুষের জন্য যে সুষম নীতিমালা দিয়েছে, তাই হল বিশ্বমানবতার জন্য চিরন্তন কল্যাণময় নীতিমালা। তার বাইরে গেলে বিপর্যয় নিশ্চিত (বিস্তারিত জানার জন্য দেখুন : সম্পাদকীয় এপ্রিল ১১)

শনিবার, ৭ জানুয়ারি, ২০১২

ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে জান্নাত দেখেছেন।


প্রশ্ন  : জনৈক বক্তা বলেন, ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে জান্নাত দেখেছেন। বক্তার বক্তব্য কি সঠিক?

উত্তর : উক্ত বক্তব্য সঠিক। রাসূল (ছাঃ) বলেন, ফেরাউন আসিয়া (রাঃ)-এর দুই হাত ও দুই পায়ে শক্ত পেরেক পুঁতে রাখত। যখন তার লোকেরা চলে যেত ফেরেশতারা তাকে ছায়া করত। আসিয়া (রাঃ) বলতেন,
হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটি ঘর তৈরি করুন এবং ফেরাউন ও তার অত্যাচারী সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করুন। অতঃপর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর উন্মুক্ত করে দেন (মুসনাদে আবী ইয়ালা, সিলসিলা ছহীহাহ হা/২৫০৮)

বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১২

একদিন খলীফা ওমর (রাঃ) খুৎবা প্রদানকালে একদল কাফের


প্রশ্ন  : জনৈক আলেম বলেন, একদিন খলীফা ওমর (রাঃ) খুৎবা প্রদানকালে একদল কাফের এসে তাকে ৩টি প্রশ্ন করল। (ক) কোন জায়গায় সুর্যের আলো কেবল একবার পড়েছে আর কোনদিন পড়েনি। (খ) ৭জন শিশু তিনদিন বয়সে কথা বলেছে। তারা কারা (গ) একই মায়ের সন্তান জমজ দুই ভাই, একইদিনে জন্ম নেন ও একই দিনে মারা যান। কিন্তু তাদের মৃত্যুর পার্থক্য ১০০ বছর। উক্ত ঘটনা কি সঠিক?

উত্তর : উক্ত ঘটনার কোন সত্যতা পাওয়া যায় না।
  তবে ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, ৩জন শিশু সন্তান মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছেন। (১) ঈসা (আঃ) (২) জুরায়েজকে অপবাদ প্রদানকারী মহিলার ব্যভিচারের সন্তান (বুখারী হা/৩৪৩৬)। (৩) আছহাবুল উখদূদের এক মহিলার সন্তান (মুসলিম হা/৩০০৫)। এছাড়া ইউসুফ (আঃ)-এর শিশু সাক্ষী ও ফেরাউনের সাক্ষী ইবনু মাশেত্বাহ কথা বলেছিল মর্মে যে কথা প্রচলিত আছে, তার সনদ যঈফ (যঈফুল জামে হা/৪৭৫৯)

কুরআন মজীদের ১ থেকে ৩০ পারা পর্যন্ত ধারাবাহিকভাবে কে সাজিয়ে দিয়েছেন?


প্রশ্ন  : কুরআন মজীদের ১ থেকে ৩০ পারা পর্যন্ত ধারাবাহিকভাবে কে সাজিয়ে দিয়েছেন?

উত্তর : কুরআনের সূরা ও আয়াত সমূহের বিন্যাস আল্লাহর হুকুমে জিবরীলের নির্দেশনায় রাসূল (ছাঃ) কর্তৃক সম্পন্ন হয়েছে। এটি তাওক্বীফী অর্থাৎ অপরিবর্তনীয় বিষয় সমূহের অন্তর্ভুক্ত। এ ব্যাপারে মুসলিম উম্মাহর ইজমা রয়েছে। ইবনু আববাস (রাঃ) বলেন, প্রতি বছর রামাযানের প্রতি রাত্রিতে জিবরীল (আঃ) আসতেন এবং রাসূল (ছাঃ) তার নিকট কুরআন পেশ করতেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২০৯৮)। আবু হুরায়রা (রাঃ) বলেন, বছরে একবার রাসূলের নিকট কুরআন পেশ করা হ
ত। কিন্তু মৃত্যুর বছরে দুবার পেশ করা হয়। তিনি প্রতি বছর রামাযানে ১০ দিন ইতিকাফ করতেন। কিন্তু মৃত্যুর বছরে ২০ দিন ইতিকাফ করেন (বুখারী, মিশকাত হা/২০৯৯)। এর দ্বারা প্রমাণিত হয় যে, কুরআনের বর্তমান বিন্যাস আল্লাহ কর্তৃক সরাসরি নির্ধারিত। যা সংরক্ষিত ছিল উম্মুল মুমেনীন হাফছা (রাঃ)-এর নিকটে। অতঃপর ওছমান (রাঃ) তাঁর কাছ থেকে নিয়ে সেভাবেই সংকলন করেছেন (বুখারী, মিশকাত হা/২২২১)। সূরা বাক্বারাহ ২৪০ আয়াতটি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ওছমান (রাঃ) বলেন, لا أغيِّرُ شيئا منه من مكانه কুরআনের কোন কিছুকেই আমি তার স্থান থেকে সরাবো না (বুখারী তাফসীর অধ্যায়, হা/৪৫৩৬)

রাসূলুল্লাহ (ছাঃ)-কে অর্থ সম্পদ দ্বারা কেউ সহযোগিতা করেছিলেন কি?


প্রশ্ন  : রাসূলুল্লাহ (ছাঃ)-কে অর্থ সম্পদ দ্বারা কেউ সহযোগিতা করেছিলেন কি? এ মর্মে কোন প্রমাণ পাওয়া যায় কি?

উত্তর : রাসূলুল্লাহ (ছাঃ)-কে অনেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। রাসূলুল্লাহ (ছাঃ) যখন মক্কা হ
তে মদীনায় আগমন করেন, তখন আবু আইয়ূব আনছারী (রাঃ) তার বাড়ী রাসূল (ছাঃ)-কে অবস্থান করার জন্য দিয়ে দেন। রাসূলুল্লাহ (ছাঃ) তার বাড়িতে প্রায় ৭/৮ মাস ছিলেন। অতঃপর মসজিদ ও বাড়ী নির্মিত হলে তিনি তাঁর জন্য তৈরীকৃত বাড়ীতে উঠেন (সীরাতে ইবনে হিশাম ১/৪৯৬)