পশু-পাখি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পশু-পাখি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

বিভিন্ন ধরনের প্রাণী ও কীট-পতঙ্গ যেমন সাপ, বিচ্ছু, মশা,


প্রশ্ন  : বিভিন্ন ধরনের প্রাণী ও কীট-পতঙ্গ যেমন সাপ, বিচ্ছু, মশা, মাছি, ইঁদুর, কুকুর, বিড়াল ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনে ক্ষতি করার কারণে তাদেরকে হত্যা করলে আমাদের কোন গোনাহ হবে কী?

উত্তর : অকারণে কোন প্রাণী হত্যা বা গাছপালা বিনষ্ট করা ইসলামে নিষিদ্ধ। তবে মানুষের অপকার বা ক্ষতি সাধন করে এমন প্রাণী, গাছপালা নিধনে কোন বাধা নেই। যেমন রাসূল (ছাঃ) সাপ নিধনকে উম্মতের জন্য সিদ্ধ করেছেন। কেননা তা মানুষের জন্য ক্ষতিকর। রাসূল (ছাঃ) বলেন, মুহরিম বা হালাল সর্বাবস্থায় পাঁচটি প্রাণী হত্যায় কোন দোষ নেই, সেগুলো হ
ল- সাপ, কাক, ইঁদুর, পাগলা কুকুর ও চিল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৬৯৯)। কোন কোন রেওয়ায়েতে সাপের পরিবর্তে বিচ্ছুর কথা উল্লেখ রয়েছে।

রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১১

গরু ও ছাগল খাসী করার শারঈ কোন বিধি-নিষেধ আছে কি?


প্রশ্ন: : গরু ও ছাগল খাসী করার শারঈ কোন বিধি-নিষেধ আছে কি?

উত্তর: খাসী করা জায়েয। রাসূলুল্লাহ (ছা:) খাসী করা ছাগল কুরবানী করেছেন (ছহীহ্ ইবনু মাজাহ্ হা/৩১২২; মিশকাত হা/১৪৬১)। যে হাদীছে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে (বায়হাক্বী, ছহীহুল জামে হা/৬৯৬০) সে সম্পর্কে ইমাম নববী বলেন, সেগুলি হারাম পশুর বেলায় প্রযোজ্য (দ্র: মাছাবীহুত তানভীর আলা ছহীহিল জামে ২/১৫ পৃ:)।