বুধবার, ২৮ মার্চ, ২০১২

অছিয়ত করা ছাড়াই বদলী হজ্জ করা যাবে কি

প্রশ্ন  : জনৈক ব্যক্তির হজ্জ করার প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও সে হঠাৎ মারা গেছে। কিন্তু কাউকে অছিয়ত করে যায়নি। এক্ষেত্রে তার পক্ষ থেকে বদলী হজ্জ করা যাবে কি? সে তার ছওয়াব পাবে কি?
 
উত্তর : উক্ত ব্যক্তির পক্ষ থেকে বদলী হজ্জ করা যাবে এবং মাইয়েত তার নেকীও পাবেন (মুসলিম হা/২৭৫৩; মিশকাত হা/১৯৫৫)। তবে বদলী হজ্জ সম্পাদনকারীকে আগে নিজের হজ্জ করতে হবে (আবুদাঊদ, মিশকাত হা/২৫২৯)

কোন নাবালেগ সন্তান মারা গেলে ক্বিয়ামতের দিন

প্রশ্ন  : হাদীছে এসেছে, কোন নাবালেগ সন্তান মারা গেলে ক্বিয়ামতের দিন সে তার পিতা-মাতাকে কাপড় ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে। প্রশ্ন হল, সেদিন তো সবাই নগ্ন অবস্থায় থাকবে, কাপড় ধরে টানবে কিভাবে?

উত্তর : ক্বিয়ামতের মাঠে সকল মানুষকে নগ্নাবস্থায় একত্রিত করা হবে (বুখারী হা/৬৫২৭)। তবে পরবর্তীতে অনেককে কাপড় পরানো হবে। আর যাদেরকে কাপড় পরানো হবে ইবরাহীম (আঃ) হবেন তাদের মধ্যে প্রথম ব্যক্তি (বুখারী হা/৪৫৫৪)। এতে প্রমাণিত হয় যে, অন্য কোন ব্যক্তিকেও কাপড় পরানো হবে। তা না হলে প্রথম হওয়া বুঝাবে না। প্রশ্নে উল্লেখিত হাদীছটিও সে কথা প্রমাণ করে। আর সে জন্য শিশু সন্তান পিতা-মাতার কাপড় ধরে টানার সুযোগ পাবে।

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১২

নিয়ামুল কুরআন ও মকছূদুল মুমিনীন বই দু’টি কি নির্ভরযোগ্য?

প্রশ্ন  : নিয়ামুল কুরআন ও মকছূদুল মুমিনীন বই দুটি কি নির্ভরযোগ্য? এগুলি পড়ে আমল করা যাবে কি?

উত্তর :
 মোটেই নির্ভরযোগ্য নয়। এ সমস্ত বই ক্রয় করা যাবে না, পড়াও যাবে না। কারণ নিয়ামুল কুরআনে এমন কিছু কল্পিত দরূদ আছে যেগুলো পড়লে শিরক হবে। অনুরূপভাবে মকছুদুল মুমিনীন বইটি জাল, যঈফ, মিথ্যা ও বানোয়াট কাহিনীতে ভরপুর।

‘আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা’।

প্রশ্ন  : জনৈক অধ্যাপক বলেন, ছাহাবীগণের মধ্যে আলী (রাঃ) সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন। কারণ রাসূল (ছাঃ) বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। বক্তব্যটি কি সঠিক?
 
উত্তর : বর্ণনাটি জাল বা বানোয়াট (যঈফ তিরমিযী হা/৩৭২৩; মিশকাত হা/৬০৮৭; যঈফুল জামে হা/১৩১৩)

সোমবার, ২৬ মার্চ, ২০১২

মানুষকে আল্লাহ তা‘আলা কী দ্বারা সৃষ্টি করেছেন?

প্রশ্নঃ  : মানুষকে আল্লাহ তাআলা কী দ্বারা সৃষ্টি করেছেন? কোন আয়াতে এসেছে পানি দ্বারা (ফুরক্বান ৫৪)। আবার কোন আয়াতে এসেছে, মাটি দ্বারা (ত্বোয়াহা ৫৫; রহমান ১৪)। সঠিক সমাধান দানে বাধিত করবেন।

উত্তর : মানুষকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। সূরা ফুরক্বানে যেখানে মানুষকে পানি দ্বারা সৃষ্টি করার কথা বলা হয়েছে তার অর্থ বীর্য (ইবনু কাছীর)। প্রকৃতপক্ষে তা তৈরী হয়েছে মাটি হ
তে উৎপাদিত খাদ্যদ্রব্যের নির্যাস হতে।

মুহাম্মাদ (ছাঃ) মি‘রাজে গিয়ে বায়তুল মুক্বাদ্দাসে

প্রশ্নঃ : মুহাম্মাদ (ছাঃ) মিরাজে গিয়ে বায়তুল মুক্বাদ্দাসে সমস্ত নবী-রাসূলের ইমামতি করেছিলেন। উক্ত বক্তব্যের প্রমাণ জানতে চাই। উক্ত ছালাত সুন্নাত ছিল না ফরয ছিল?

উত্তর : উক্ত বক্তব্য সঠিক। হাদীছটি ছহীহ মুসলিমে (হা/১৭২ ঈমান অধ্যায় ৭৫ অনুচ্ছেদ) হযরত আবু হুরায়রা (রাঃ) হ
তে বর্ণিত হয়েছে। হাফেয ইবনু কাছীর (রহঃ) বলেন, এটিই সম্ভাবনাযুক্ত যে, এটি ছিল ফজরের ছালাত এবং এটি স্পষ্ট যে, এটি ছিল মিরাজ থেকে ফেরার পথে বায়তুল মুক্বাদ্দাস মসজিদে। অতঃপর ছালাত শেষে তিনি মসজিদ থেকে বেরিয়ে বোরাকে চড়ে গালাসের অন্ধকারেই মক্কায় ফিরে আসেন (তাফসীর ইবনে কাছীর ইসরা ১ম আয়াতের তাফসীর শেষে উপসংহার)