বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

শৈশবে কোন পাপ কাজ করে থাকলে


প্রশ্ন : শৈশবে কোন পাপ কাজ করে থাকলে এবং অন্যের হক নষ্ট করে থাকলে বড় হওয়ার পর তার কিছু করণীয় আছে কি?

উত্তর : অবুঝ বয়সে কোন অন্যায় করে থাকলে তা গোনাহের খাতায় লিপিবদ্ধ হবে না। কারণ তিন শ্রেণীর লোক থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে ... যার মধ্যে একজন হ
ল অপ্রাপ্ত বয়স্ক শিশু (ছহীহ আবুদাঊদ হা/৪৪০১, ৪৪০২; ছহীহ তিরমিযী হা/১৪২৩)। তবে যুবকের আলামত পাওয়া না গেলেও বুদ্ধিমান হলে তার গোনাহ লিপিবদ্ধ করা হবে (ছহীহ আবুদাঊদ হা/৪৩৯৯)। অতএব পূর্ণাঙ্গ বুদ্ধিমান হওয়ার পরে কোন অন্যায় করে থাকলে তার জন্য তওবা করবে আর কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দিবে (বুখারী, মিশকাত হা/৫১২৬)

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

বিভিন্ন ধরনের প্রাণী ও কীট-পতঙ্গ যেমন সাপ, বিচ্ছু, মশা,


প্রশ্ন  : বিভিন্ন ধরনের প্রাণী ও কীট-পতঙ্গ যেমন সাপ, বিচ্ছু, মশা, মাছি, ইঁদুর, কুকুর, বিড়াল ইত্যাদি আমাদের দৈনন্দিন জীবনে ক্ষতি করার কারণে তাদেরকে হত্যা করলে আমাদের কোন গোনাহ হবে কী?

উত্তর : অকারণে কোন প্রাণী হত্যা বা গাছপালা বিনষ্ট করা ইসলামে নিষিদ্ধ। তবে মানুষের অপকার বা ক্ষতি সাধন করে এমন প্রাণী, গাছপালা নিধনে কোন বাধা নেই। যেমন রাসূল (ছাঃ) সাপ নিধনকে উম্মতের জন্য সিদ্ধ করেছেন। কেননা তা মানুষের জন্য ক্ষতিকর। রাসূল (ছাঃ) বলেন, মুহরিম বা হালাল সর্বাবস্থায় পাঁচটি প্রাণী হত্যায় কোন দোষ নেই, সেগুলো হ
ল- সাপ, কাক, ইঁদুর, পাগলা কুকুর ও চিল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৬৯৯)। কোন কোন রেওয়ায়েতে সাপের পরিবর্তে বিচ্ছুর কথা উল্লেখ রয়েছে।

কোন পুরুষ ইমাম মহিলাদেরকে দ্বীনের তা‘লীম দিতে


প্রশ্ন  : কোন পুরুষ ইমাম মহিলাদেরকে দ্বীনের তালীম দিতে বা মহিলারা ইমামের নিকট থেকে প্রশ্ন করে কোন কিছু জেনে নিতে পারে কি?

উত্তর : পর্দার আড়াল থেকে মহিলারা ইমামের নিকট থেকে কুরআন এবং হাদীছের তা
লীম নিতে পারবে এবং প্রশ্ন করে উত্তরও জেনে নিতে পারবে (বুখারী, মিশকাত হা/১৭৫৩)

বিভিন্ন প্রচার মাধ্যমে ‘জাহদুল বালা’ শব্দের দ্বারা


প্রশ্ন  : বিভিন্ন প্রচার মাধ্যমে ‘জাহদুল বালা’ শব্দের দ্বারা জন্ম নিয়ন্ত্রণকে বৈধ করার প্রমাণ পেশ করা হয়। এ শব্দটি কি কোন হাদীছের অংশ? এর তাৎপর্য কি?

উত্তর : ‘জাহদুল বালা’ বাক্যটি হাদীছের অংশ (বুখারী হা/৬৩৪৭; মুসলিম হা/২৭০৭)। রাসূল (ছাঃ) ‘জাহদুল বালা’ হ’তে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলেছেন। এর দ্বারা যারা জন্ম নিয়ন্ত্রণের দলীল পেশ করেন তারা বলেন যে, এর অর্থ হ’ল, ‘কম সম্পদের সাথে পরিবারের সদস্য সংখ্যা বেশী হওয়া’। আর এ থেকেই পানাহ চাইতে বলা হয়েছে। উক্ত অর্থের পিছনে একটি যঈফ হাদীছ বর্ণিত হয়েছে-
جهد البلاء كثرة العيال مع قلة الشيء (বিস্তারিত দ্রঃ সিলসিলা যঈফাহ হা/২৫৯২; যঈফুল জামে হা/২৬৪১)। যেহেতু হাদীছটি যঈফ, তাই উক্ত ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। কেননা জাহদুল বালা বাক্যের সঠিক অর্থ হচ্ছে, কঠিন অবস্থা, কঠিন বিপদ ইত্যাদি (আন-নিহায়াহ্ ফী গারীবিল হাদীছ ১/৮৪৮; গারীবুল হাদীছ লি ইবনুল জাওযী ১/১৮২)। সুতরাং জন্ম নিয়ন্ত্রণের সাথে এর কোন সম্পর্ক নেই।

ক্বিয়ামতের দিন সকল মানুষ কি বস্ত্রহীন


প্রশ্ন  : ক্বিয়ামতের দিন সকল মানুষ কি বস্ত্রহীন অবস্থায় উঠবে? সেদিন কারো পরণে কাপড় থাকবে কি?

উত্তর : ক্বিয়ামতের দিন সকল মানুষ বস্ত্রহীন নগ্নদেহে উঠবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৫৩৬)। এদিন ইবরাহীম (আঃ)-কে সর্বপ্রথম কাপড় পরানো হবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৫৩৫)

যে মাঠে গরু, ছাগল চরে সে মাঠে ঈদের ছালাত


প্রশ্ন  : যে মাঠে গরু, ছাগল চরে সে মাঠে ঈদের ছালাত আদায় করা সিদ্ধ হবে কি?

উত্তর : গোচারণ ভূমিতে ছালাত আদায় করা যাবে (তিরমিযী, মিশকাত হা/৭৩৯, ইরওয়াউল গালীল হা/৭৭)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, যমীন সর্বত্রই মসজিদ, কবরস্থান ও গোসলখানা ব্যতীত
(আবুদাঊদ, তিরমিযী ও দারেমী, মিশকাত হা/৭৩৭)