বুধবার, ৩ আগস্ট, ২০১১

নারী-পুরুষের ছালাতের মধ্যে কোন পার্থক্য আছে কি?


প্রশ্ন  : নারী-পুরুষের ছালাতের মধ্যে কোন পার্থক্য আছে কি?

উত্তর : ছালাত আদায়ের ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে কোন পার্থক্য নেই। রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন,
তোমরা আমাকে যেভাবে ছালাত আদায় করতে দেখছ, সেভাবেই ছালাত আদায় কর (বুখারী, মিশকাত হা/৬৮৩)। তিনি নারী ও পুরুষের জন্য দুবার দুভাবে ছালাত আদায় করেননি। বিশিষ্ট তাবেঈ ইবরাহীম নাখঈ বলেন, পুরুষেরা ছালাতে যা করে নারীরাও তাই করবে (মুছান্নাফ ইবনু আবী শায়বাহ ১/৭৫ পৃঃ সনদ ছহীহ)। তবে বিশেষ কয়েকটি ক্ষেত্রে পার্থক্য রয়েছে। যেমন- (১) মহিলা ইমাম মহিলাদের সামনের কাতারের মাঝ বরাবর দাঁড়াবে (আবুদাঊদ, দারাকুৎনী, ইরওয়া হা/৪৯৩)। (২) ইমাম কোন ভুল করলে মহিলা মুক্তাদীগণ হাতে হাত মেরে আওয়ায করবেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৯৮৮)। (৩) প্রাপ্ত বয়স্কা মহিলাগণ বড় চাদর দিয়ে পুরা দেহ না ঢাকলে তাদের ছালাত হবে না (আবুদাঊদ, তিরমিযী, মিশকাত হা/৭৬২-৬৩)। পুরুষের জন্য টাখনুর উপরে কাপড় থাকতে হবে (আবূদাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/৪৩৩১)। কিন্তু মহিলাগণ টাখনু ঢাকতে পারেন (তিরমিযী, আবূদাঊদ, মিশকাত হা/৪৩৩৪-৩৫)

বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত পদ্ধতি


প্রশ্ন  : বর্তমানে জন্ম নিয়ন্ত্রণের যে সমস্ত পদ্ধতি রয়েছে, তা কি শরীআত সম্মত?

উত্তর : দারিদ্রের ভয়ে সন্তান কম নেওয়ার লক্ষ্যে জন্মনিয়ন্ত্রণ করা হারাম (বনী ইসরাঈল ৩১)। তবে বাচ্চার দুধ খাওয়া পর্যন্ত কিংবা স্ত্রীর কোন শারীরিক কারণে যেকোন অস্থায়ী পদ্ধতি গ্রহণ করা যায় (মুসলিম, মিশকাত হা/৩১৮৭)। সন্তান না নেওয়ার উদ্দেশ্যে অস্ত্রোপচার বা স্থায়ী যে কোন পদ্ধতি অবলম্বন করা কবীরাহ গোনাহ, যা তওবা ব্যতিরেকে মাফ হবে না (যুমার ৫৩)

সোমবার, ১ আগস্ট, ২০১১

৭ম দিনের আগে বা পরে আক্বীক্বা


প্রশ্ন  : সন্তান জন্মের ৭ম দিনের আগে বা পরে আক্বীক্বা করা যায় কি? পুত্র সন্তানের জন্য ১ টা গরু অথবা একটা গরু ও একটা ছাগল কিংবা ২টা গরু দ্বারা আক্বীক্বা বৈধ হবে কি?

উত্তর : সন্তান জন্মের ৭ম দিনে আক্বীক্বা করা সুন্নাত। এটা পিতা বা অভিভাবকের দায়িত্ব। ৭ম দিনের আগে কিংবা পরে কেউ আক্বীক্বা করলে সেটা সুন্নাত মোতাবেক হবে না। ১৪ ও ২১ দিনে আক্বীক্বা সম্পর্কে ত্বাবারাণী ও বায়হাক্বী বর্ণিত হাদীছটি নিতান্তই যঈফ (তুহফাতুল আহওয়াযী ৫/৮৭ পৃঃ
আক্বীক্বা অনুচ্ছেদ)
গরু, মহিষ দ্বারা আক্বীক্বা করার প্রমাণে কোন ছহীহ দলীল নেই। ত্বাবারাণী
ছাগীর গ্রন্থে উক্ত বিষয়ে বর্ণিত হাদীছটি মওযূ বা জাল (ইরওয়াউল গালীল, হা/১১৬৮, ৪/৩৯৩ পৃঃ)। বরং ছেলের জন্য ২টি ও মেয়ের জন্য ১টি ছাগল দ্বারা আক্বীক্বা করাই সুন্নাত (তিরমিযী, আবূদাঊদ, নাসাঈ, মিশকাত হা/৪১৫২, ৫৬)। অবশ্য ছেলের জন্য একটাও দেয়া যায় (আবূদাঊদ, মিশকাত হা/৪১৫৫)

আমি যদি ঐ জমিতে যাই তাহ’লে


প্রশ্ন  : বাড়ী করার জন্য পিতা-মাতা আমাকে একখন্ড জমি দান করেন। কিন্তু আমি ভাইদের সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে ফেলি যে, আমি যদি ঐ জমিতে যাই তাহলে মুসলিম থেকে খারিজ হয়ে যাব। এখন ঐ জমিতে যেতে আমার করণীয় কি?

উত্তর : পিতা-মাতা কোন ছেলেকে এককভাবে অধিক সম্পদ দিতে পারবেন না। বরং সবাইকে সমানভাবে দিতে হবে (বুখারী হা/২৫৮৬-৮৭
হেবা ও তার ফযীলত অধ্যায়)। অতঃপর বর্তমান অবস্থায় খালেছ অন্তরে তওবা করতে হবে এবং কসম ভঙ্গের কাফফারা দিতে হবে (মুসলিম শপথ অধ্যায়, হা/১২ (১৬৫০)। কসম ভঙ্গের কাফফারা হল দশজন মিসকীনকে মধ্যম মানের খাদ্য খাওয়ানো। অথবা তাদের কাপড় দান করা কিংবা একটি দাস মুক্ত করা। এতে অসমর্থ হলে তিন দিন ছিয়াম পালন করা (মায়েদাহ ৮৯)

জনৈক রোগী অনেক দিন যাবৎ


প্রশ্ন  : জনৈক রোগী অনেক দিন যাবৎ এভাবে দোআ করেছে যে, হে আল্লাহ! তুমি আমাকে প্রতিবেশী ঐ নেককার আব্দুল করীম ও আসমার অসীলায় আরোগ্য দান কর এবং ক্ষমা কর। উল্লেখ্য, আব্দুল করীম ও আসমা উভয়ে জীবিত। এভাবে দোআ করা যাবে কি?

উত্তর : তাদের অসীলায় নয়, বরং তাদের দিয়ে দো
আ করানো যাবে। নবী করীম (ছাঃ)-এর মৃত্যুর পর ছাহাবায়ে কেরাম তাঁর চাচা আববাস (রাঃ)-কে দিয়ে বৃষ্টি প্রার্থনা করেছিলেন (বুখারী, মিশকাত হা/১৫০৯ ইস্তিসক্বা অনুচ্ছেদ)। উল্লেখ্য যে, কোন মৃত ব্যক্তিকে অসীলা করে দোআ করা শিরক (ইউনুস ১৮; যুমার ৩)

পরীক্ষার্থী পরীক্ষার সময় কিভাবে ছালাত


প্রশ্ন  : একজন পরীক্ষার্থী পরীক্ষার সময় কিভাবে ছালাত আদায় করবে? ২ টা হতে পরীক্ষা শুরু হলে বাসায় এসে আছর ছালাত আদায় করার সময় থাকে না। এ অবস্থায় করণীয় কী?

উত্তর : এমতাবস্থায় পরীক্ষা শুরুর আগে সুন্নাত ছাড়াই কেবল যোহর ও আছর দু
এক্বামতে ৪+৪ রাকআত (ثمانيًا) জমা করবে (মুত্তাফাক্ব আলাইহ, নায়লুল আওত্বার ৪/১৩৬; বুখারী হা/৫৪৩, ৫৬২, ১১৭৪ ফরযের পরে সুন্নাত-নফল না পড়া অনুচ্ছেদ; মুসলিম হা/১৬৩৪-৩৫ দুই ওয়াক্তের ছালাত জমা করা অনুচ্ছেদ, নাসাঈ হা/৫৮৯-৯০; ফাৎহ হা/৫৪৩-এর ব্যাখ্যা)

সব সময়ই ফোঁটা ফোঁটা প্রস্রাবের কারণে

প্রশ্নঃ  : সব সময়ই ফোঁটা ফোঁটা প্রস্রাবের কারণে পরিধেয় বস্ত্র এবং শরীর অপবিত্র থাকে। এমতাবস্থায় কিভাবে ছালাত আদায় করতে হবে?

উত্তর : এমতাবস্থায় দু
টি সহজ পথ রয়েছে : (১) প্রতি ওয়াক্তের জন্য পৃথক পৃথক ওযূ করে ছালাত আদায় করবেন (২) যোহর-আছর এবং মাগরিব-এশা সুন্নাত ছাড়াই জমা করে পড়বেন। যেভাবে মুস্তাহাযা নারীর ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে (তিরমিযী; আবূদাঊদ; মিশকাত হা/৫৬০-৬১; নায়ল ৪/১৩৬, ১৪০)