মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

মুসলমানের পোষাক কেমন হবে?


প্রশ্নঃ : মুসলমানের পোষাক কেমন হবে? পুরুষ ব্যক্তি লাল পোষাক পরতে পারে কি?

উত্তর : পোষাকের জন্য চারটি মূলনীতি রয়েছে। যথা- (১) পোষাক পরিধানের উদ্দেশ্য হবে দেহকে ভালভাবে ঢেকে রাখা, যাতে লজ্জাস্থান সমূহ অন্যের চোখে প্রকট হয়ে না ওঠে (২) ভিতরে-বাইরে তাক্বওয়াশীল হওয়া (৩) অমুসলিমদের সাদৃশ্য না হওয়া (৪) অপচয় ও অহংকার প্রকাশ না পাওয়া। এজন্য পুরুষ যেন সোনা ও রেশম পরিধান না করে এবং টাখনুর নীচে কাপড় না রাখে (ছালাতুর রাসূল (ছাঃ) পৃঃ ৩৬-৩৭)। হজ্জের ইহরাম ব্যতীত অন্য সময় লাল রংয়ের পোষাক পরা যাবে (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৫৭৮৩
ফাযায়েল ও শামায়েল অধ্যায় ২ অনুচ্ছেদ)। তবে সাদা পোষাক হল সবচেয়ে পসন্দনীয় পোষাক। সাদা পোষাক পরতে আল্লাহর রাসূল (ছাঃ) নির্দেশ দিয়েছেন (ইবনু মাজাহ, মিশকাত হা/৪৩৩৭ পোষাক অধ্যায়)

মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে ও বের


প্রশ্ন  : মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে ও বের হওয়ার সময় বাম পা আগে দিতে হবে মর্মে কোন ছহীহ দলীল আছে কি?

উত্তর : মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে এবং বের হওয়ার সময় বাম পা আগে দিতে হবে (বায়হাক্বী ২/৪৪২; হাকেম ১/২১৮; সিলসিলা ছহীহাহ হা/২৪৭৮, সনদ হাসান)

ছালাতে দাঁড়ানোর সময় মুছল্লীর দুই পায়ের মাঝে কতটুকু


প্রশ্ন  : ছালাতে দাঁড়ানোর সময় মুছল্লীর দুই পায়ের মাঝে কতটুকু ফাঁক থাকবে?

উত্তর : কাতারে দাঁড়িয়ে শরীরের স্বাভাবিক ভারসাম্য অনুযায়ী পায়ে পা ও কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে যতটুকু ফাঁক রাখার প্রয়োজন হয়, ততটুকু ফাঁক রাখবে (বুখারী হা/৭২৫; আবুদাঊদ হা/৬৬২)। তাছাড়া দুই পায়ের মাঝে জুতা  জোড়া রাখা যায় এতটুকু ফাঁকা রাখার কথা হাদীছে এসেছে (আবুদাঊদ হা/৬৫৪-৫৫, সনদ ছহীহ)

ছিয়াম পালনকারী মহিলার সূর্য ডোবার পূর্ব মুহূর্তে যদি ঋতু আসে,


প্রশ্ন  : ছিয়াম পালনকারী মহিলার সূর্য ডোবার পূর্ব মুহূর্তে যদি ঋতু আসে, তাহলে তার ছিয়াম নষ্ট হবে কি? নষ্ট হলে ঐ ছিয়ামের ক্বাযা করতে হবে কি?

উত্তর : উক্ত সময়ে ঋতু শুরু হ
লে ছিয়াম বাতিল হবে এবং পরবর্তীতে তাকে ঐ ছিয়াম পালন করতে হবে। আয়েশা (রাঃ) বলেন, ঋতু অবস্থায় আমাদেরকে ছিয়াম ক্বাযা করার এবং ছালাত ছেড়ে দেয়ার  আদেশ দেওয়া হ(মুসলিম, মিশকাত হা/২০৩২, ক্বাযা ছিয়াম অনুচ্ছেদ)। তবে ছুটে যাওয়া ছিয়ামের সে পূর্ণ নেকী পাবে। কারণ সে নেকীর আশায় ছিয়াম শুরু করেছিল (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/২৩৭৪ দোআ সমূহ অধ্যায় ৫ অনুচ্ছেদ)

রবিবার, ২৭ নভেম্বর, ২০১১

ফরয ছালাতের এক্বামত হলে সুন্নাত ছেড়ে


প্রশ্ন  : ফরয ছালাতের এক্বামত হলে সুন্নাত ছেড়ে দিয়ে জামআতে শরীক হতে হয়। কিন্তু ছেড়ে দেয়া সুন্নাত পড়তে হবে কি?

উত্তর : পরে পড়ে নিতে হবে (মুওয়াত্ত্বা মালেক, সনদ মুরসাল ছহীহ, মিশকাত হা/৬৮৭)। তবে পূর্বের ছালাতের জন্য সে পূর্ণ নেকী পাবে (মুত্তাফাক্ব আলাইহ, মুসলিম, মিশকাত হা/৬৮৬)। ফজরের সুন্নাত ক্বাযা হ
লে জামাআতে ছালাতের পরেই তা পড়া যাবে (আবুদাঊদ হা/১২৬৭; তিরমিযী হা/৪২২; ইবনে মাজাহ হা/১১৫৪; মিশকাত হা/১০৪৪)

পবিত্র কুরআনে সিজদা কয়টি?


প্রশ্ন  : পবিত্র কুরআনে সিজদা কয়টি? এ সিজদা কিভাবে করতে হবে?

উত্তর : কুরআনে ১৫ স্থানে সিজদা আছে। সূরা হজ্জে দুই স্থানে সিজদা রয়েছে। ছালাতের সিজদার মত তাকবীর দিয়ে সিজদা করবে এবং দো
আ পড়ার পর তাকবীর দিয়ে মাথা উঠাবে (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/৫৯৩০; বায়হাক্বী ২/৩২৫; সনদ ছহীহ, আলবানী, তামামুল মিন্নাহ পৃঃ ২৬৯)