রবিবার, ২৩ জানুয়ারি, ২০১১

শাওয়ালের ছয়টি সিয়াম


প্রশ্নঃ       শাওয়ালের ছয়টি সিয়াম পালন করার পর বিভিন্ন স্থানে মিষ্টি মুখ করে ঈদ পালন করা হয় এটা কি শরীআত সম্মত ?

উত্তরঃ            এটা শরীআতের নামে নতুন আবিস্কার , যা পরিত্যাজ্য নবী (সাঃ) বলেছেন , কোন ব্যক্তি এমন আমল করে যার ব্যাপারে আমার কোন নির্দেশনা নেই , তা পরিত্যাজ্য(বুখারী ২/১০৯২ পৃঃ)

নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ


প্রশ্নঃ       নিষিদ্ধ সময়ে মসজিদে প্রবেশ করলে দুখুলুল মসজিদ দুরাকআত সালাত আদায় করা যাবে কি ?

উত্তরঃ            যে কোন সময়ে মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ দুরাকআত সালাত আদায় করতে হবে রাসূলুল্লাহ ( সাঃ ) দুরাকআত সালাত আদায় না করে মসজিদে বসতে নিষেধ করেছেন ( মুত্তাফাক্ব আলাইহ , মিশকাত হা/৭০৪ )

মসজিদে প্রবেশ করে প্রথমে কোন সালাত আদায় করব ?


প্রশ্নঃ       মসজিদে প্রবেশ করে প্রথমে কোন সালাত আদায় করব ? তাহিয়াতুল ওজুনা দুখুলুল মসজিদ?

উত্তরঃ            যে সালাতের জন্য মসজিদে প্রবেশ করা হয়েছে সেই সালাতের সুন্নাত থাকলে সেই সুন্নাত পড়তে হবে আর সেই সালাতের সুন্নাত না থাকলে দুখুলুল মসজিদ দুরাকআত সালাত আদায় করবে ( মুত্তাফাক্ব আলাইহ , মিশকাত হা/৭০৪ ; ফাতাওয়া আরকানিল ইসলাম , পৃ-৩৫৮ ) তারপর সময় পেলে তাহিয়াতুল ওজু পড়তে পারে অবশ্য এই তাহিয়াতুল ওজু শুধু সালাতের সাথে সংশ্লিষ্ট নয় যখন ওজু করবে তখনই পড়তে পারবে ( তিরমিযী , মিশকাত হা/১৩২৬ , সনদ সহীহ )  

শনিবার, ২২ জানুয়ারি, ২০১১

ইব্রাহিম ( আঃ ) আমাদের নাম রেখেছেন মুসলিম


প্রশ্নঃ        ইব্রাহিম ( আঃ ) আমাদের নাম রেখেছেন মুসলিম প্রশ্ন হলো পূর্বের নবী-রাসূলগনের অনুসারীদের নাম কি ছিল ?

উত্তরঃ              শুধু আমাদের নামই মুসলিম নয় ; বরং সকল নবীর উম্মাতের নাম ছিল মুসলিম আল্লাহ তায়ালা তাঁর একনিষ্ঠ বান্দাদের নাম রেখেছেন মুসলিম আল্লাহ তায়ালা বলেন , এবং জিহাদ কর আল্লাহর পথে যেভাবে করা উচিত ; তিনি তোমাদের মনোনিত করেছেন তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কোন কঠোরতা আরোপ করেননি ; এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত পূর্ব হতেই তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম( হাজ্জ - ৭৮ )
উল্লেখ্য , ইব্রাহিম ( আঃ ) আমাদের নাম মুসলিমরেখেছেন মর্মে যে কথা চালু আছে তা সঠিক নয় আয়াতে উল্লেখিত হুয়াসর্বনাম দ্বারা আল্লাহকে বুঝানো হয়েছে যেমন পূর্বের হুয়াদ্বারা আল্লাহকে বুঝানো হয়েছে মুজাহিদ (রঃ) বলেন , এর অর্থ হলো , আল্লাহ তোমাদের নাম রেখেছেন মুসলিমহিসাবে এবং পূর্ববর্তি কিতাব সমূহে এবং এই কিতাওব ( অর্থাৎ কুরআনে ) ( তাফসীরে ইবনে কাছীর : উক্ত আয়াতের ব্যাখ্যা দ্রষ্টব্য ) তবে নাম হলো আক্বীদাগত ও আদর্শগত কেননা আক্বীদাগত ভাবে বিশ্বের সকল মানুষ মূলতঃ দুভাগে বিভক্ত মুসলিম ও কাফির ( তাগাবুন - ) মুসলিমগণ আাল্লাহতে বিশ্বাসী এবং কাফিরগণ অবিশ্বাসী এর পরেও মুসা ও ঈসা (আঃ) এর উম্মাতকে আল্লাহ ইয়াহুদ ও নাছারা হিসাবে পরিচয় দিয়েছেন উম্মাতে মুহাম্মাদীর মধ্যে মুহাজির ও আনছারদেরকে স্ব-স্ব বৈশিষ্ট্যগত নামে আল্লাহ প্রশংসা করেছেন (তওবা - ১০০) একই ভাবে রাসূল (সাঃ) পরবর্তি বংশধরগণকে আহলুল হাদীসনামে প্রশংসা করেছেন ( হাকেম ১/৮৮  প্রভৃতি ; ছহীহাহ হা/ ২৮০ ) আর এসব নাম মূলত পরিচিতির জন্য ( হুজুরাত - ১৩) তবে বস্তুতঃ সর্বোত্তম সেই ব্যক্তি , যিনি সর্বাধিক আল্লাহভীরু ( হুজুরাত - ১৩)

কুরআনের মধ্যে আল্লাহর রাসূলের দাড়ি পাওয়া যাচ্ছে


প্রশ্নঃ        অনেকের মুখে শুনা যাচ্ছে কুরআনের মধ্যে আল্লাহর রাসূলের দাড়ি পাওয়া যাচ্ছে এটা কি কোন অলৌকিক ঘটনা ?

উত্তরঃ              এটা অলৌকিক কোন ঘটনা নয় ; বরং মিথ্যা গুজব মাত্র কুরআন মাজীদে চুল-দাড়ি পাওয়া যেতেই পারে কারণ মানুষ কুরআন পড়ে এবং প্রেস থেকে বের হওয়ার পর মানুষই তা বাঁধাই করে

বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০১১

সম্প্রতি ইরানী মেয়েরা বাংলাদেশে এসে হিজাব পরে ফুটবল খেলে গেল


প্রশ্নঃ        সম্প্রতি ইরানী মেয়েরা বাংলাদেশে এসে হিজাব পরে ফুটবল খেলে গেল মেয়েদের জন্য এই খেলা কি বৈধ ?

উত্তরঃ              নারীদের জন্য এসব খেলা সর্বাবস্থায় হারাম এসব খেলা নারীদের স্বাস্থ্য , স্বভাব ও মর্যাদার বিরোধী আল্লাহ তাদেরকে বাড়ীতে থাকার নির্দেশ দান করেছেন ( আহযাব ৩৩ ) তিনি বলেন , মেয়েরা যেন এমনভাবে পা না ফেলে , যা তাদের গোপন সৌন্দর্য অন্যকে জানিয়ে দেয় ( নূর - ৩১) পর পুরুষের সামনে মেয়েদের খেলা-ধুলা , নাচ-গান ও শারীরিক কসরৎ সবই আল্লাহর উক্ত আদেশের বিরোধী যা কেবল হিজাব পরলেই দূর হয় না অতএব এসব থেকে আল্লাহভীরু মেয়েদের দূরে থাকতে হবে এর পরেও যখন তা টিভিতে বিশ্বব্যাপী প্রচারিত হয় , তাতে পাপের পরিমাণ আরও বৃদ্ধি পায়

আছরের সালাতের পর থেকে সূর্যাস্তের

প্রশ্নঃ        আছরের সালাতের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কোনো কাযা সালাত আদায় করা যাবে কি ?

উত্তরঃ              কোনো ফরজ সালাত ছুটে গেলে যখন স্মরণ হবে তখন আদায় করে নিবে কারণ ফরজ সালাত আদায়ের ব্যাপারে বিলম্বের কোনো সুযোগ নেই আনাস ( রাঃ ) বলেন , রাসূলুল্লাহ ( ছাঃ ) বলেছেন , কোন ব্যক্তি যদি সালাত পড়তে ভুলে যায় অথবা সালাত রেখে ঘুমিয়ে যায় , তাহলে তার কাফফারা হচ্ছে যখন স্মরণ হবে তখন আদায় করে নিবে ( বুখারী , মুসলিম , মিসকাত হা/৬০৩ ) ।